×

জাতীয়

রাজধানীতে একদিনে ট্রেনের ধাক্কায় নিহত তিন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২১, ০৬:৪০ পিএম

রাজধানীতে একদিনে ট্রেনের ধাক্কায় নিহত তিন

প্রতীকি ছবি

রাজধানীর বনানী, তেজগাঁও ও কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় তিন জন নিহত হয়েছেন। নিহতদের একজনের নাম মনসুর হেলাল। অন্য দুজনের পরিচয় পাওয়া যায়নি। রেলওয়ে পুলিশ ওই দুজনের পরিচয় শনাক্তের চেষ্টা করছে।

শুক্রবার (২২ অক্টোবর) দুপুরে ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল হক জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে তেজগাঁওয়ের রেলস্টেশনের অদুরে একটি ট্রেনের ধাক্কায় ২৫ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। একই রাতে বনানী এলাকায় ট্রেনের ধাক্কায় ৪০ বছর বয়সী আরেক ব্যক্তি নিহত হন। এ ছাড়া বৃহস্পতিবার দুপুরে কাওরান বাজার কাটপট্টি সংলগ্ন রেললাইনে কমলাপুর থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনের ধাক্কায় মনসুর হেলাল নামে এক ব্যক্তি নিহত হন। এ তিন জনের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

ওসি জানান, কারওয়ান বাজার কাঠপট্টি সংলগ্ন রেললাইনে নিহত মনসুর হেলাল টাঙ্গাইলের ধনবাড়ি এলাকার বাসিন্দা। তিনি ঢাকায় একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন। পরে স্বজনদের আবেদনের প্রেক্ষিতে তার লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App