×

এনসিপি

বগুড়ার এনসিপি নেত্রী রাফিয়া রাফির মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০৪:৪১ পিএম

বগুড়ার এনসিপি নেত্রী রাফিয়া রাফির মৃত্যু

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বগুড়া জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রাফিয়া সুলতানা মারা গেছেন।

বুধবার (৮ এপ্রিল) রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছে এনসিপির মিডিয়া উইং।

পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৯ এপ্রিল) আসরের নামাজের পর বগুড়ার গাবতলীর আটবাড়িয়া পীরগাছায় তার বাবার বাড়িতে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

রাফিয়া সুলতানা ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল সংসদ নির্বাচনে প্রার্থী ছিলেন। তিনি একই বছরে নুর-রাশেদ-ফারুক পরিষদ থেকে সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়া ২০২৪ সালের আন্দোলনেও তিনি সক্রিয়ভাবে অংশ নেন এবং পরবর্তীতে এনসিপির রাজনীতিতে যুক্ত হন। তার দুই শিশু সন্তান রয়েছে।

এনসিপির দফতর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত শোক বার্তায় বলা হয়, রাফিয়ার মৃত্যুতে দল একজন সাহসী, নিবেদিতপ্রাণ ও আদর্শনিষ্ঠ সহযোদ্ধাকে হারিয়েছে, যা অপূরণীয় ক্ষতি।

শোকবার্তায় আরো উল্লেখ করা হয়, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী ছিলেন এবং ছাত্রজীবন থেকেই বিভিন্ন আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন।

শোকবার্তায় বলা হয়, তিনি অন্যায়, ফ্যাসিবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছিলেন। বিশেষ করে ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।

এছাড়া এনসিপি মরহুমার রুহের মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে রাফিয়া সুলতানার মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সামিটের টার্মিনাল চালু, কমবে গ্যাস সংকট

সামিটের টার্মিনাল চালু, কমবে গ্যাস সংকট

প্রাইভেট পড়ালে শিক্ষকদের এমপিও বন্ধ

প্রাইভেট পড়ালে শিক্ষকদের এমপিও বন্ধ

গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে সংসদের বিশেষ অধিবেশন চায় জামায়াত

রাষ্ট্রপতিকে চিঠি গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে সংসদের বিশেষ অধিবেশন চায় জামায়াত

৪৪ সরকারি কারখানা বেসরকারি খাতে, জনগণের লাভ কতটা?

৪৪ সরকারি কারখানা বেসরকারি খাতে, জনগণের লাভ কতটা?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App