×

এনসিপি

‘জাতীয় নারী শক্তি’র ৫৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০২:৪৩ পিএম

‘জাতীয় নারী শক্তি’র ৫৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী সংগঠন জাতীয় নারী শক্তির ৫৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের অনুমোদনে এ কমিটি ঘোষণা করা হয়।

শনিবার (১৮ এপ্রিল) দলটির সদস্যসচিব মাহমুদা মিতু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

কমিটিতে মনিরা শারমিনকে আহ্বায়ক এবং মাহমুদা আলম মিতুকে সদস্য সচিব করা হয়েছে।

এ ছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে সাঞ্জিদা বুশরা মিশমা এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে মনজিলা ঝুমা দায়িত্ব পেয়েছেন।

পূর্ণাঙ্গ কমিটিতে মুখ্য সংগঠক হিসেবে মনোনীত হয়েছেন নুসরাত তাবাসসুম।

কমিটির অন্যান্য পদের মধ্যে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন পাঁচজন। তারা হলেন, হাফসা জাহান, নাবিলা তাসনিম, খন্দকার খালেদা আক্তার, আশরেফা খাতুন ও মুনা হাফসা।

যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ৬ জন। তারা হলেন, দ্যুতি অরণ্য চৌধুরী প্রীতি, নাহিদা বুশরা, কাজী আয়েশা আহমেদ, নীলা আফরোজ, মাহমুদা রিমি ও ইসরাত জাহান বিন্দু।

এ ছাড়া যুগ্ম মুখ্য সংগঠক পদে  ইশরাত জাহান, উরসী মাহফিলা, সাদিয়া আফরিন, জয়ন্তী বিশ্বাস, সোনিয়া লুবনা, নাফিসা মুশতারী ও নাদিয়া ইসলাম মিম দায়িত্ব পেয়েছেন। সংগঠক হিসেবে ১৪ জন এবং সদস্য হিসেবে আরও ১৬ জনের নাম ঘোষণা করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

থানা ছেড়ে চলে গেলেন পুলিশ সদস্যরা

থানা ছেড়ে চলে গেলেন পুলিশ সদস্যরা

এক শর্তে সরকারের পাশে থাকার ঘোষণা দিল জামায়াত

এক শর্তে সরকারের পাশে থাকার ঘোষণা দিল জামায়াত

সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

গোপালগঞ্জের সহিংসতা নিয়ে রাষ্ট্রপতির জরুরি পদক্ষেপ চায় জামায়াত

গোপালগঞ্জের সহিংসতা নিয়ে রাষ্ট্রপতির জরুরি পদক্ষেপ চায় জামায়াত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App