×

এনসিপি

সারজিস

ডকুমেন্টারিটা দেখলে মনে হয় জুলাইয়ে কোনো গণঅভ্যুত্থান হয় নাই

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ১০:৪০ পিএম

ডকুমেন্টারিটা দেখলে মনে হয় জুলাইয়ে কোনো গণঅভ্যুত্থান হয় নাই

ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম অভিযোগ করেছেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রদর্শিত জুলাই গণঅভ্যুত্থানবিষয়ক ডকুমেন্টারিতে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো উপেক্ষা করা হয়েছে। তার দাবি, ডকুমেন্টারিটি দেখলে মনে হয় জুলাইয়ে কোনো গণঅভ্যুত্থান হয়নি।

বুধবার (৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে সারজিস আলম বলেন, রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজিত অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। তবে সেখানে ৩ আগস্ট ঘোষিত ‘এক দফা’ আন্দোলনের বিষয়টি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম পর্যন্ত উল্লেখ করা হয়নি।

তিনি দাবি করেন, ডকুমেন্টারির উপস্থাপনা এমনভাবে করা হয়েছে, যাতে মনে হতে পারে এটি কোনো গণঅভ্যুত্থান নয়, বরং একটি রাজনৈতিক দলের নেতৃত্বাধীন আন্দোলন ছিল।

সারজিস আলম আরও অভিযোগ করেন, ইতিহাসকে দলীয়ভাবে উপস্থাপনের প্রবণতা গ্রহণযোগ্য নয়। তার ভাষায়, ইতিহাস দখলের যে সংস্কৃতির সমালোচনা করা হতো, সেটিই এখন নতুনভাবে প্রতিফলিত হচ্ছে।

তিনি বলেন, শুধু দুঃখ প্রকাশ করলেই এ ধরনের বিতর্কের অবসান হবে না। তার মতে, রাষ্ট্রীয় আয়োজনে ইতিহাস উপস্থাপনের ক্ষেত্রে নিরপেক্ষতা ও বাস্তবতা নিশ্চিত করা জরুরি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী

শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী

শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

সৌদি আরবে সেনা মোতায়েন করছে তুরস্ক-পাকিস্তান

সৌদি আরবে সেনা মোতায়েন করছে তুরস্ক-পাকিস্তান

দুর্গাপূজার ছুটি নিয়ে নতুন নির্দেশনা

দুর্গাপূজার ছুটি নিয়ে নতুন নির্দেশনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App