×

এনসিপি

সরকারি ডকুমেন্টরির কড়া সমালোচনা করে যে বার্তা দিলেন নুসরাত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০১:০৯ পিএম

সরকারি ডকুমেন্টরির কড়া সমালোচনা করে যে বার্তা দিলেন নুসরাত

ছবি : সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রকাশিত একটি ডকুমেন্টরিকে ঘিরে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। এতে জুলাই আন্দোলনের এক দফা কর্মসূচির ঘোষণা-সংক্রান্ত তথ্য নিয়ে প্রশ্ন তুলেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক নুসরাত তাবাসসুম।

বুধবার (৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ডকুমেন্টরির একটি ভিডিও শেয়ার করে নুসরাত তাবাসসুম লেখেন, “ভিডিও দেখলাম। ভালোই হয়েছে। কিন্তু কোন দেশের ঘটনা এটা?”

পোস্টে তিনি দাবি করেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে এক দফা কর্মসূচির ঘোষণা দেন নাহিদ ইসলাম এবং ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির ঘোষণা দেন আসিফ মাহমুদ। তার অভিযোগ, ডকুমেন্টরিতে এ বিষয়ে সঠিক তথ্য উপস্থাপন করা হয়নি।

ভিডিওটি তৈরির আগে তথ্য যাচাই করা হয়নি বলেও মন্তব্য করেন নুসরাত। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, “ভিডিও বানানোর আগে অন্তত একটু গুগল করে নিতে পারত।”

এ ছাড়া নিজের পোস্টে তিনি বিএনপির সমর্থকদের উদ্দেশেও এ বিষয়ে ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে গড়ে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন নুসরাত তাবাসসুম। সে সময় আন্দোলনের বিভিন্ন কর্মসূচিতে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদসহ অন্যান্য সমন্বয়কদের ভূমিকা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মক্কা প্রতিরক্ষা জোট ও বাংলাদেশের কূটনৈতিক পরাভব: বাস্তবতা বনাম সামরিক কল্পনা

মক্কা প্রতিরক্ষা জোট ও বাংলাদেশের কূটনৈতিক পরাভব: বাস্তবতা বনাম সামরিক কল্পনা

৩০ বছরেও থামেনি মানুষ-হাতির রক্তক্ষয়ী সংঘাত

প্রাণ গেছে ৩৪ জনের ৩০ বছরেও থামেনি মানুষ-হাতির রক্তক্ষয়ী সংঘাত

আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার অনুরোধের কী কারণ

আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার অনুরোধের কী কারণ

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বেলায়েত হোসেনের পদত্যাগ

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বেলায়েত হোসেনের পদত্যাগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App