×

চিত্র বিচিত্র

লবণ দানার চেয়ে ছোট ব্যাগ ৬৮ লাখে বিক্রি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জুলাই ২০২৩, ১১:০০ পিএম

লবণ দানার চেয়ে ছোট ব্যাগ ৬৮ লাখে বিক্রি

লবণ দানার চেয়ে ছোট একটি ব্যাগ। তৈরি করা হয়েছে লুই ভিটনের জনপ্রিয় ব্যাগের আদলে। এটি সুঁইয়ের ফুটো দিয়ে বের হয়ে যাবে অবলীলায়। খালি চোখে দেখা কষ্টসাধ্য এ ব্যাগের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকদিন আগে পোস্ট করে প্রস্তুতকারী প্রতিষ্ঠান মিসচিফ। এরপর থেকে আলোচনায় থাকা মাইক্রোস্কোপিক হ্যান্ডব্যাগ নামে বিচিত্র এ ব্যাগ সম্প্রতি নিলামে বিক্রি হয়েছে ৬৮ লাখ টাকায় (৬৩ হাজার ডলার)। গত বুধবার অনলাইনে হয় এ নিলাম।

আয়োজন করেছে জুপিটার নামে অনলাইনভিত্তিক নিলাম আয়োজক প্রতিষ্ঠান। হলুদ-সবুজ রঙের ব্যাগটিতে লুই ভিটনের মনোগ্রাম ‘এলভি’ ব্যবহার করা হয়েছে। ব্যাগের সঙ্গে বিক্রি হয়েছে ডিজিটাল ডিসপ্লেসহ মাইক্রোস্কোপ, যার মাধ্যমে দেখা যাবে এটি।

বিচিত্র ব্যাগটি নিয়ে ইনস্টাগ্রাম পোস্টে মিসচিফ লিখেছিল, ব্যাগটি লবণের একটি দানার চেয়েও ছোট এবং এতটাই পাতলা যে, সুচের ফুটো দিয়ে বের হয়ে যেতে পারবে। বাজারে বড়, সাধারণ আকৃতি ও ছোট হাতব্যাগ রয়েছে। তবে এটি হলো ব্যাগের আকার ছোট করার সবচেয়ে শেষ ধাপ। মিসচিফ আগেও এমন বিচিত্র সব জিনিস বানিয়ে তাক লাগিয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে রাবারের তৈরি লাল রঙের উদ্ভট জুতা তৈরি করে সাড়া ফেলেছিল প্রতিষ্ঠানটি।

সূত্র: সিএনএন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিজেপির আন্দোলনের ঢেউয়ে এবার উত্তাল কলকাতা

সিজেপির আন্দোলনের ঢেউয়ে এবার উত্তাল কলকাতা

সৌদি আরবে ৩ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক

সৌদি আরবে ৩ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App