×

চিত্র বিচিত্র

স্ত্রী গোসল না করার জন্য তালাক দিতে চান স্বামী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২১, ০১:০৫ পিএম

স্ত্রী গোসল না করার জন্য তালাক দিতে চান স্বামী

প্রতীকি ছবি

গোসল না করার জন্য এক মুসলিম ব্যক্তি তার স্ত্রীকে তালাক দিচ্ছেন। অডিটিসেন্ট্রালের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এমন ঘটনা ভারতের উত্তর প্রদেশে ঘটছে এবং এ জন্য স্ত্রীর সঙ্গে তার বাগবিতণ্ডাও হচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা অনেক গুরুত্বপূর্ণ। গোসলের মাধ্যমে মানুষ পরিচ্ছন্নতা অবলম্বন করে। কিন্তু ওই ব্যক্তির স্ত্রী প্রতিদিন গোসল করতে চান না। আর এই কারণে ওই ব্যক্তি স্ত্রীকে তালাক দিয়েছেন। পক্ষান্তরে স্ত্রী তালাক পেতে চাচ্ছেন না। তাই স্বামীকে নিয়ে নারী নিরাপত্তা সেলের কাউন্সেলিংয়ে গেছেন তিনি। কাউন্সেলর বলেন, ওই ব্যক্তি কাউন্সেলিং চলার সময়ে বার বার স্ত্রীকে তালাক দেয়ার কথা বলছিলেন। ইতোমধ্যে তিনি তালাকের আবেদনও করেছেন। কিন্তু স্বামীর এমন সিদ্ধান্তের মুখে উত্তর প্রদেশের কোয়ার্শি গ্রামের বাসিন্দা স্ত্রী বিচলিত নন। তিনি ওই স্বামীর সঙ্গে সংসার করতে চান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App