×

পুরনো খবর

লেখক মুশতাকের মৃত্যু: সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২১, ০৩:১৩ পিএম

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাবন্দী অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনার প্রতিবাদে বামপন্থী ছাত্রসংগঠনগুলোর নেতা-কর্মীরা নতুন কর্মসূচি ঘোষণা করে শাহবাগ মোড় অবরোধ প্রত্যাহার করেছেন। দাবি আদায়ে শুক্রবার (২৬ ফেব্রুয়ারি)  সন্ধ্যা ছয়টায় মশাল মিছিল করার পাশাপাশি আগামী সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছেন তারা।

বাম সংগঠনগুলোর মোর্চা প্রগতিশীল ছাত্রজোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের (বাসদ) কেন্দ্রীয় সভাপতি আল কাদেরী নতুন এই প্রতিবাদী কর্মসূচি ঘোষণা করেন। এর পর বাম সংগঠনগুলোর নেতা-কর্মীরা শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে পর্যন্ত মিছিল করেন।

মৃত্যুর এই ঘটনার সুষ্ঠু তদন্ত-বিচার, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার থাকা ব্যক্তিদের মুক্তি ও আইনটি বাতিলের দাবি জানিয়ে শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে বামপন্থী ছাত্রসংগঠনগুলোর নেতা-কর্মীরা রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন। দুপুর সাড়ে ১২টার দিকে তাঁরা নতুন কর্মসূচি ঘোষণা করে শাহবাগ মোড় থেকে সরে যান।

শাহবাগ মোড় অবরোধের আগে বেলা ১১টার পর বাম ছাত্রসংগঠনগুলোর নেতা-কর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শাহবাগ ও পরীবাগ মোড় হয়ে শাহবাগে ফিরে আসে। পরে তাঁরা শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেন।

অবরোধের কারণে শাহবাগ থেকে বাংলামোটর ও পল্টন থেকে সায়েন্স ল্যাবরেটরি অভিমুখী মূল সড়কে সোয়া এক ঘণ্টা যান চলাচল বলতে গেলে বন্ধ থাকে।

শাহবাগ মোড় অবরোধের সময় সংগঠনটির নেতাকর্মীরা বলছেন, ডিজিটাল নিরাপত্তা আইনের নামে বাংলাদেশের মানুষের কণ্ঠরোধ করা হয়েছে। প্রতিবাদের ভাষাকে পঙ্গু করে দেওয়া হয়েছে। এই ডিজিটাল নিরাপত্তা আইন বন্ধ করতে হবে। পুরো দেশটাকে আজ পুলিশি রাষ্ট্রে পরিণত করা হয়েছে। মুশতাক আহমেদের স্বাভাবিক মৃত্যু হয়নি। এই সরকারের কারণেই তিনি মারা গেছেন।

লেখক মুশতাক আহমেদ (৫৩) গতকাল বৃহস্পতিবার রাতে মারা যান। তিনি গত বছরের মে মাস থেকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে কারাবন্দি ছিলেন। তার বিরুদ্ধে রমনা মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা ছিল।

কারা কর্তৃপক্ষ বলছে, মুশতাক বৃহস্পতিবার সন্ধ্যার দিকে কারাগারের ভেতর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে তাকে কারা হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App