×

পুরনো খবর

চলচ্চিত্র দিবস সীমিত পরিসরে হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২১, ১১:০০ এএম

চলচ্চিত্র দিবস সীমিত পরিসরে হবে

ফাইল ছবি

আজ ৩ এপ্রিল, জাতীয় চলচ্চিত্র দিবস। জাতীয়ভবে দিনটি উদযাপিত হলেও করোনাকালের প্রভাবে দুই বছর ধরে পালিত হচ্ছে না দিবসটি।

তবে এবার খুব সীমিত আকারে অনুষ্ঠান করা হচ্ছে। তবে সেখানে বাইরের দর্শক থাকবে না । চলচ্চিত্র সংশ্লিষ্ট সবার অংশগ্রহণের সুযোগও নেই বলে জানান বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) নুজহাত ইয়াসমিন।

গত বছর ছাড়া বিগত এক দশক ধরেই বর্ণিল আয়োজনে এফডিসিতে আয়োজন করা হয় এই দিনটি। পুরনো দিনের কাটবোর্ড, পোস্টার ও মরিচবাতিতে ভরে যায় এই শিল্পাঞ্চলের অলিগলি। থাকে বিভিন্ন আয়োজন ও প্রদর্শনী। বেলুন, পায়রা উড়িয়ে উদ্বোধন করা হয় দিবসটির। যার নেতৃত্বে থাকে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক, শিল্পী ও প্রযোজক সমিতি।

বিষয়টি নিয়ে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সদ্য সাবেক সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, বর্ণিল আয়োজন করতে তো ইচ্ছে হয়ই। কিন্তু করোনা সে ইচ্ছেতে বাদ সেধেছে। আমরা কোনও আয়োজন করছি না এবার। তবে এফডিসি কর্তৃপক্ষ ছোট আকারে কিছু করবে।

এদিকে, বিএফডিসির বাইরেও অনলাইনে থাকছে আরও একটি অনুষ্ঠান। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির ‘স্বাধীনতার পঞ্চাশ বছরে বাংলাদেশের চলচ্চিত্র সংস্কৃতি’ শিরোনামে বিশেষ বক্তৃতার আয়োজন করেছে। অদ্রি হৃদয়েশের সঞ্চালনায় এতে অংশ নেবেন চলচ্চিত্র নির্মাতা ও সংগঠনের সভাপতি বেলায়াত হোসেন মামুন।

প্রসঙ্গত, ১৯৫৭ সালের আজকের এই দিনে প্রাদেশিক আইন পরিষদের শেষ দিন তৎকালীন শিল্প ও বাণিজ্যমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ‘পূর্ব পাকিস্তান চলচ্চিত্র উন্নয়ন সংস্থা’ বিল উত্থাপন করেছিলেন। কিছুটা সংশোধনীর পর বিলটি বিনা বাধায় আইন পরিষদে পাস হয়। এই বিলের সূত্র ধরেই জন্মলাভ করে চলচ্চিত্র উন্নয়ন সংস্থা-এফডিসি। ২০১২ সালের ৩ এপ্রিল থেকে জাতীয় চলচ্চিত্র দিবস পালিত হয়ে আসছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের মধ্যে এবার বাসে আগুন

রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের মধ্যে এবার বাসে আগুন

ফ্ল্যাটে নারীসহ আটক, ছাড়া পেলেন সেই ওসি

ফ্ল্যাটে নারীসহ আটক, ছাড়া পেলেন সেই ওসি

ওয়েস্টার্ন ভ্যালীর সাইট অফিস গুঁড়িয়ে দিল রাজউক

ওয়েস্টার্ন ভ্যালীর সাইট অফিস গুঁড়িয়ে দিল রাজউক

মেট্রোরেলের খরচ বাড়ছে, বিকল্প গণপরিবহনে নজর চায় আইপিডি

মেট্রোরেলের খরচ বাড়ছে, বিকল্প গণপরিবহনে নজর চায় আইপিডি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App