×

পুরনো খবর

অস্বচ্ছলদের আইনি সহায়তা দেওয়া হয়েছে: আইনমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২১, ০৬:৫০ পিএম

আইন, বিচার ও সংসদ বিষয়ক (আইন ও বিচার বিভাগ) মন্ত্রী আনিসুল হক বলেছেন, ২০২০-২১ অর্থবছরে এক লাখ সাতশত একানব্বই জন আর্থিকভাবে অসচ্ছল, সহায়সম্বলহীন জনগণকে আইনগত সহায়তা দেয়া সম্ভব হয়েছে। ২০২০-২১ অর্থবছরে মোট বরাদ্দ ছিল ৫ কোটি টাকা। এর মধ্যে দুই কোটি তিপান্ন লাখ চৌষট্টি হাজার তিনশত বারো টাকা অর্থাৎ মোটবরাদ্দের ৫০ দশমিক ৭৩ শতাংশ খরচ হয়েছে ।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সংসদে জাম উদ্দিন হাজারীর (ফেনী-২) প্রশ্নের জবাবে একথা বলেন আইনমন্ত্রী।

এ সময় আইনমন্ত্রী আরো বলেন, আর্থিকভাবে অস্বচ্ছল, সহায়সম্বলহীন এবং নানাবিধ আর্থ-সামাজিক কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থদের জনগোষ্ঠীর আইনি অধিকার নিশ্চিতকল্পে আইনগত সহায়তা প্রদানের উদ্দেশ্যে সরকার ২০০০ সালে আইনগত সহায়তা প্রদান আইন প্রণয়ন করে।

মন্ত্রী বলেন, এ আইনের আওতায় সরকার জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা প্রতিষ্ঠা করে এবং দরিদ্র ও অসহায় মানুষের আইনের আশ্রয়লাভ নিশ্চিত করার উদ্দেশ্যে এ সংস্থার অধীনে প্রত্যেক জেলায় জেলা লিগ্যাল এইড অফিস স্থাপন করা হয়েছে। দেশের সর্বোচ্চ আদালতে আইনি সেবা প্রাপ্তি নিশ্চিত করার জন্য স্থাপন করা হয়েছে সুপ্রীম কোর্ট লিগ্যাল এইড অফিস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App