×

পুরনো খবর

ফেনীতে ধর্মীয় সম্প্রতি বিনষ্টে গুজব ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার ৩

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২১, ১১:১৫ পিএম

সম্প্রতি ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যে নাশকতা, হেনস্থা করাসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন উস্কানিমূলক ও অপব্যাখ্যামূলক কন্টেন্ট ছড়িয়ে দেয়ার অভিযোগে ৩ জনকে ফেনী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

কুমিল্লায় পূজামণ্ডপে তথাকথিত ধর্মীয় অবমাননার অভিযোগ তুলে সহিংসতার পর এর জেরে গত শনিবার ফেনীও অস্থিতিশীল গয়ে ওঠে। ফেনীতে পূজা উদযাপন পরিষদের কর্মসূচিতে হামলা হয়। এরপর শহরে পুলিশের সঙ্গেও ব্যাপক সংঘর্ষ হয়। একাধিক মন্দির এবং হিন্দুদের মালিকানাধীন কিছু দোকানপাটে ভাঙচুর, যানবাহনে অগ্নিসংযোগের খবর শোনা যায়।

গত  শনিবার  বিকাল সাড়ে চারটা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত থেমে থেমে এই সংঘর্ষে ফেনী মডেল থানার ওসি নিজাম উদ্দিনসহ ৪০ জন আহত হয়েছেন, তাদের মধ্যে কয়েকজনকে ভর্তি করা হয় ফেনী জেনারেল হাসপাতালে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আশপাশের জেলা থেকে বাড়তি পুলিশ আনা হয়, ভূমি অফিসে মোতায়েন করা হয় বিজিবি।

এরপরই পুলিশ ও র‌্যাব এ ঘটনায় সন্দেহভাজনদের  এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক বক্তব্য প্রচারকারীদের আটকে অভিযানে নামে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঘুষ না দেওয়ায় ১১ বছরেও এমপিও হয়নি শিক্ষক

ঘুষ না দেওয়ায় ১১ বছরেও এমপিও হয়নি শিক্ষক

শেখ হাসিনার পরিত্যক্ত ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার

শেখ হাসিনার পরিত্যক্ত ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ: যন্তর মন্তরে মিষ্টি বিতরণ

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ: যন্তর মন্তরে মিষ্টি বিতরণ

ভারতের আন্দোলনরত ছাত্র-তরুণদেরকে অভিনন্দন নাহিদ ইসলামের

ভারতের আন্দোলনরত ছাত্র-তরুণদেরকে অভিনন্দন নাহিদ ইসলামের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App