×

মতামত

কবি রওনক জাহানের নতুন তিন কবিতার বই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৪, ০৩:৫২ এএম

কবি রওনক জাহানের নতুন তিন কবিতার বই

কবি রওনক জাহানের নতুন তিন কবিতার বই

অমর একুশে গ্রন্থমেলায় জাপান প্রবাসী চিত্রশিল্পী ও কবি রওনক জাহানের তিনটি কবিতার বই প্রকাশিত হয়েছিল। বইপত্র প্রকাশনা থেকে 'আমি দূরবীন হাতে তোমারে ছুঁই' এবং শিখা প্রকাশনী থেকে 'একমুঠো কথাসমুদ্র' ও 'মেঘভাঙা তুমুল প্লাবনে' প্রকাশিত হয়। যা পাঠকদের নজর কেড়েছে এবং প্রশংসিত হয়েছে।

এ প্রসঙ্গে চিত্রশিল্পী ও কবি রওনক জাহান বলেন, আমি যখন আমার কবিতাগুলো ফেসবুকে শেয়ার করি, সবাই অনেক পছন্দ করে এবং আমাকে বলে আমার মনের কথা আপনার কবিতা দিয়ে প্রকাশ পেয়েছে। এটাই সত্যিই নতুন লেখকের জন্য অনেক বড় পাওয়া। আমি আপনাদের ভালোবাসার সত্যিই মুগ্ধ এবং আপনাদের অনুপ্রেরণা নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই।

তিনি আরও বলেন, দিন দিন আমরা যান্ত্রিক হয়ে যাচ্ছি না, আসলেই আমরা যান্ত্রিক হয়ে গিয়েছি। এজন্যই সবার উদ্দেশ্যে বলব, নিজের মনটাকে আরও বড় করতে হবে এবং প্রকৃতি নিয়ে অনেক বেশি কাজ করতে হবে।

রওনক জাহান চিত্রশিল্পী ও কবি। এই দুই পরিচয়ের বাইরেও তিনি একজন কণ্ঠশিল্পী। তার কণ্ঠে গান হয়ে ওঠে অসাধারণ। এছাড়াও বাংলাদেশ ও জাপানে তার আঁকা ১০০টি একক চিত্রকর্ম প্রশংসিত হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি

শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি

‘শেখ হাসিনা দেশে ফিরলে মবের শিকার হবেন না’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘শেখ হাসিনা দেশে ফিরলে মবের শিকার হবেন না’

প্রশাসন ও পররাষ্ট্র ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ২ প্রার্থীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

প্রশাসন ও পররাষ্ট্র ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ২ প্রার্থীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

জ্বালানি-প্রযুক্তি-অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক জ্বালানি-প্রযুক্তি-অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App