×

অন্যান্য

সেনাশাসন নিয়ে যে সতর্ক বার্তা দিলেন ভিপি নুর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৪, ১০:৫৭ পিএম

সেনাশাসন নিয়ে যে সতর্ক বার্তা দিলেন ভিপি নুর

ছবি : সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, বিএনপির সঙ্গে আমাদের রাজপথের একটা আন্দোলন-সংগ্রামের সম্পর্ক রয়েছে। বিএনপির সিনিয়র নেতারা দায়িত্বশীলতার সঙ্গে বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। 

শুক্রবার (১ নভেম্বর) নারায়ণগঞ্জের ডিআইটি এলাকায় গণঅধিকার পরিষদের জেলা ও মহানগর কমিটির উদ্যোগে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভিপি নুরুল হক নুর বলেন, বিএনপির সিনিয়র নেতারা দায়িত্বশীলতার সঙ্গে বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। তবে বিএনপির তৃণমূলের কিছু নেতাকর্মী অতি-উৎসাহী হয়ে গণঅভ্যুত্থানের আন্দোলন-সংগ্রামের সঙ্গে জড়িতদের সঙ্গেও ঝামেলা সৃষ্টি করছেন।

তাদের উদ্দেশে তিনি বলেন, সেনাশাসন ডেকে আনবেন না। কোথাকার আগুন কোথায় যায়, কোন ঘটনায় কী হয়, সেটা বলা যায় না। 

এই বক্তব্যের মাধ্যমে দেশবাসীকে একটি সতর্ক বার্তা দিয়েছেন, যা মার্শাল ল-এর সম্ভাবনাকে নির্দেশ করছে। যদিও বর্তমানে দেশের মানুষের মধ্যে মার্শাল ল-এর পরিস্থিতি নেই বলে অনেকেই মনে করছেন।

ভিপি নুরুল হক নুর বলেন, আওয়ামী লীগের পতন হয়েছে। চাঁদাবাজ-দখলদাররা লেজ গুটিয়ে পালিয়েছে। তবে নারায়ণগঞ্জের ফুটপাত, দোকান, কল-কারখানাসহ বিভিন্ন স্থানে চাঁদাবাজি বন্ধ হয়েছে কি? দখলদারি বন্ধ হয়েছে? শুধু হাত বদল হয়েছে। 

বর্তমান পরিস্থিতিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে অন্তর্বর্তী সরকারকে দুই থেকে তিন বছরের সময় দেয়ার প্রস্তাব দেন তিনি।

নুরুল হক নুর সতর্ক করে বলেন, অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে যেন জনরোষ ও জনক্ষোভ তৈরি না হয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং মানুষের ভোগান্তি নিরসনে সরকারকে কার্যকরী পদক্ষেপ নিতে বলেন। তিনি সরকারের সহযোগিতা চেয়ে বলেন, সবার সহযোগিতায় রাষ্ট্রের স্থিতিশীলতা আনুন। বর্তমানে রাষ্ট্রের মধ্যে বিদ্যমান নৈরাজ্য বন্ধ করুন।

গণঅধিকার পরিষদের সভাপতি রাজনৈতিক দলের বাড়াবাড়ি কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে বলেন, কিছু রাজনৈতিক দলের কর্মকাণ্ড বিরোধী দলের কর্মকাণ্ডে বাধা দিচ্ছে, ব্যানার-পোস্টার ছিঁড়ে ফেলছে এবং হামলা করছে। তিনি বলেন, আওয়ামী লীগ থেকে শিক্ষা নেন। এত বড় দল টিকতে পারেনি। শেখ হাসিনা জুতা পরার সময় পাননি। বাড়াবাড়ি বন্ধ করুন।

সমাবেশে আরো উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, নারায়ণগঞ্জ জেলার সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ এবং মহানগর কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার আরিফ ভূইয়া প্রমুখ।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মিষ্টির শূন্য আসনে এমপি হচ্ছেন সাবেক ছাত্রদল নেত্রী ঊষা

মিষ্টির শূন্য আসনে এমপি হচ্ছেন সাবেক ছাত্রদল নেত্রী ঊষা

সৌদিগামী ফ্লাইট বাতিলে দুর্ভোগে ২২ হাজার ২৩১ যাত্রী

সৌদিগামী ফ্লাইট বাতিলে দুর্ভোগে ২২ হাজার ২৩১ যাত্রী

বিদেশি বিশেষজ্ঞদের ওপর নির্ভরতা কমানোর আহ্বান রাষ্ট্রপতির

বিদেশি বিশেষজ্ঞদের ওপর নির্ভরতা কমানোর আহ্বান রাষ্ট্রপতির

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App