×

অন্যান্য

ইসলামী বিপ্লবের আভাস দিলেন মামুনুল হক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪, ০২:৪৪ পিএম

ইসলামী বিপ্লবের আভাস দিলেন মামুনুল হক

ছবি : সংগৃহীত

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হক বলেছেন, ৫ আগস্টের বিপ্লব ইসলামী বিপ্লবের পূর্বাভাস। তিনি বলেন, বাংলার তৌহিদী জনতা ছিল এই বিপ্লবের অন্যতম শক্তি। এটি শিরকের বিরুদ্ধে একটি বিপ্লব ছিল। তবে এখনই এটি পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব বলতে চাচ্ছি না, তবে এটুকু বলব যে, ৫ আগস্টের বিপ্লব ইসলামী বিপ্লবের প্রস্তুতি হিসেবে দেখা যায়।

রবিবার (২৪ নভেম্বর) রাতে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জেলা কওমি মাদ্রাসা পরিষদের মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মামুনুল হক এসব কথা বলেন।

তিনি আরো বলেন, যেমন সূর্য উদয়ের কিছুক্ষণ আগে সুবহে সাদিকের আলো দেখা যায়, তেমনই ৫ আগস্টের বিপ্লব বাংলার মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে, এদেশের মানুষ ইসলামী বিপ্লবের জন্য প্রস্তুতি নিচ্ছে।

মাওলানা মামুনুল হক বলেন, বাংলার মাটিতে একদিন অনিবার্যভাবে ইসলামী বিপ্লব হবে। বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। শাসনতন্ত্র হবে ইসলামের শাসনতন্ত্র, সংবিধান হবে আল কোরআনের সংবিধান এবং রাজনীতি হবে খেলাফতের রাজনীতি।

সংবিধান সংস্কারের দাবি জানিয়ে তিনি বলেন, বাংলাদেশে আল্লাহর আইন, কুরআন-সুন্নাহর আইন বিরোধী কোনো আইন বা নীতিমালা কার্যকর হবে না। এই ব্যবস্থা নতুন প্রবর্তিত সংবিধানে অন্তর্ভুক্ত হতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App