×

রাজনীতি

কানাডা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২২, ১২:৩৬ এএম

কানাডা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটি

ফাইল ছবি

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কানাডা শাখার আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটি।

গত সোমবার সুকোমল রায়কে আহ্বায়ক এবং আবীর খন্দকার, তাসমিয়া শাওন ও মনিরুল ইসলাম তারেককে যুগ্ম-আহ্বায়ক করে ১৫ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন-কামরুল ইসলাম, তাজুল ইসলাম, সিদ্ধার্থ সাহা, সেলিনা পারভীন রিনি, মো. মাসুদুর রহমান, আহবাব হোসেন, তাসফিন হোসাইন, মৌ ইসলাম, জাফর আহমেদ, জুলহাস উদ্দিন ও মাহমুদুল হাসান আসিফ।

আহ্বায়ক কমিটির আশা, এই কমিটি প্রবাসের মাটিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে সমুন্নত রেখে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আন্তরিকতার সহিত কাজ করে যাবে। কানাডার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের একত্রিত করে আগামী দিনে একটি পূর্ণাঙ্গ কমিটি দেওয়ার কার্যক্রম চালিয়ে যাবে।

আহ্বায়ক কমিটি অনুমোদন প্রদানের জন্য কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুকে কানাডাস্থ স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ দেওয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পাকিস্তানি ক্রিকেটারদের শাস্তি দিল আইসিসি

পাকিস্তানি ক্রিকেটারদের শাস্তি দিল আইসিসি

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

পদার্থ-রসায়নের পর এবার এইচএসসির জীববিজ্ঞানেও প্রশ্নে ‘ভুল’!

পদার্থ-রসায়নের পর এবার এইচএসসির জীববিজ্ঞানেও প্রশ্নে ‘ভুল’!

যুদ্ধের চাপে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন ইসরায়েলি সেনারা

যুদ্ধের চাপে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন ইসরায়েলি সেনারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App