×

রাজনীতি

মুক্তি পেলেন বিএনপির সাবেক এমপি নাদিম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২২, ০৮:৫০ পিএম

মুক্তি পেলেন বিএনপির সাবেক এমপি নাদিম

নাদিম মোস্তফা

বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশের একদিন আগে কারাগার থেকে মুক্তি পেয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নাদিম মোস্তফা।

শুক্রবার (২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।

বিষয়টি নিশ্চিত করে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেলার কামাল তারেক বলেন, বৃহস্পতিবার (১ ডিসেম্বর) নাদিম মোস্তফার জামিন মঞ্জুর করেন আদালত। সেই নির্দেশনা রাজশাহী কেন্দ্রীয় কারাগারে এসে পৌঁছালে শুক্রবার সকালে তাকে মুক্তি দেয়া হয়।

গত ২৩ নভেম্বর রাজশাহী নগরীর পাঠানপাড়ার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার হন নাদিম মোস্তফা। ২০১৫ সালের একটি হত্যা মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। তাই পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। বৃহস্পতিবার নাদিম মোস্তফার আইনজীবী আদালতে জামিনের আবেদন করেন। শুনানি শেষে জেলা ও দায়রা জজ আদলতের বিচারক আব্দুল হালিম তার জামিন মঞ্জুর করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডাকসুতে জিন্নাহ'র ছবি প্রদর্শনকারীদের নিয়ে যা বলল ঢাবি কর্তৃপক্ষ

ডাকসুতে জিন্নাহ'র ছবি প্রদর্শনকারীদের নিয়ে যা বলল ঢাবি কর্তৃপক্ষ

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা করের রায় স্থগিত হয়নি

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা করের রায় স্থগিত হয়নি

স্বামী-স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি, তারপর যা করল ডাকাতরা

স্বামী-স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি, তারপর যা করল ডাকাতরা

সিলেটে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সিলেটে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App