×

রাজনীতি

কারাবন্দি বিএনপি নেতা চাঁদের বাড়িতে রিজভী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৫৩ পিএম

কারাবন্দি বিএনপি নেতা চাঁদের বাড়িতে রিজভী

রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য দীর্ঘ এক বছরের অধিক সময় ধরে কারাবন্দি আবু সাঈদ চাঁদের অসুস্থ স্ত্রীসহ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহীর চারঘাট উপজেলার মারিয়া গ্রামে আবু সাঈদ চাঁদের বাড়িতে যান। এ সময় তার গুরুতর অসুস্থ স্ত্রী ও ছেলে রাকিবুল হাসান অলিভের সাথে দেখা করেন এবং কারাবন্দি আবু সাঈদ চাঁদের খোঁজখবর নেন। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল ইসলাম, আরিফুর রহমান তুষার তার সঙ্গে ছিলেন।

আরো পড়ুন: ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ কর্মসূচি জোরদার করছে বিএনপি

পরিবারের সদস্যরা জানান, আবু সাঈদ চাঁদ মিথ্যা মামলায় দীর্ঘসময় ধরে কারাবন্দি থাকায় তিনি অসুস্থ হয়ে পড়েছেন। এছাড়াও তাকে বিভিন্ন জেলায় রিমান্ডে নিয়ে নানাভাবে নাজেহাল করা হয়েছে। বর্তমানে কারাগারে তিনি অমানবিক জীবন যাপন করছেন। পরিবারের সদস্যরা অবিলম্বে তার মুক্তির দাবি জানান।

এ সময় রুহুল কবির রিজভী পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়ে বলেন, এভাবে বেশি দিন আর চলবে না, জোর করে ডামি নির্বাচন করে ক্ষমতা দীর্ঘস্থায়ী করা যাবে না। খুব অচিরেই এই অন্ধকার-কালো-বর্বর শাসনের অবসান হবে। দেশে গণতন্ত্র ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে। মানুষ আবার স্বাধীন ও মুক্তভাবে তাদের মতপ্রকাশের সুযোগ পাবে। তিনি অবিলম্বে কারাবন্দি আবু সাঈদ চাঁদসহ আটক নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আওয়ামী লীগের বিচার নিশ্চিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

আওয়ামী লীগের বিচার নিশ্চিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

দুর্নীতির অভিযোগ নিয়ে কথা বলবেন আসিফ মাহমুদ

জরুরি সংবাদ সম্মেলন দুর্নীতির অভিযোগ নিয়ে কথা বলবেন আসিফ মাহমুদ

‘বাঁধনের ওপর হামলা সহ্য করার মতো নয়’

আসিফ নজরুল ‘বাঁধনের ওপর হামলা সহ্য করার মতো নয়’

শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App