×

রাজনীতি

ভারতীয় পণ্য বয়কটের নামে বাজার অস্থিতিশীল করতে চাইছে বিএনপি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ মার্চ ২০২৪, ১২:৪৮ পিএম

ভারতীয় পণ্য বয়কটের নামে বাজার অস্থিতিশীল করতে চাইছে বিএনপি

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভারতীয় পণ্য বয়কটের নামে বিএনপি আমাদের বাজার ব্যবস্থা অস্থিতিশীল করার চেষ্টা করছে। ভারতের সঙ্গে সম্পর্ক ভালো থাকার কারণে সীমান্ত চুক্তির বাস্তবায়ন করেছি। মুক্তিযুদ্ধে ভারতে আমাদের সাহায্য করেছে। এখন গণতন্ত্র উদ্ধারে আমরা তাদের সাহায্য চাই। ভারতীয় পণ্য বয়কট মানে পাগলামি। 

রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে শুক্রবার (২২ মার্চ) এক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন। এসময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, উপ দপ্তর সায়েম খান, কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন। 

বিএনপির জ্যেষ্ঠ ‍যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর ভারতীয় শাল ফেলে দেয়ার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপির নেতা শাল ফেলে দিয়ে ভারতীয় পণ্য বয়কটের নিদর্শন করা পাগলামি। আমাদের নিত্যপ্রয়োজনীয় পণ্যের একটি বড় অংশ আসে ভারত থেকে। বিএনপির এক নেতা গণতন্ত্র উদ্ধারে ভারতের সহযোগিতা চান, আবার আরেক নেতা ভারতের পণ্য বয়কটের ডাক দেন। আসলে বিএনপি রাজনৈতিক দল হিসেবে নিজেরা দিশেহারা হয়ে গেছে।  

ওবায়দুল কাদের বলেন, একটা রাজনৈতিক দল কতটা দেউলিয়া হলে প্রতিবেশী রাষ্ট্রকে বয়কটের মতো কথা বলতে পারে। তারা নির্বাচনে না আসার যে ভুল করেছে, সে ভুলের খেসারত দিতে হচ্ছে। তাই উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপাচ্ছে। বিএনপি পথহারা পথিকের মতো দিশেহারা হয়ে পড়েছে। তাদের প্রায় সব নেতা জেল থেকে বের হয়ে গেছে। তাহলে দমন-পীড়ন কথায় চলছে? বিএনপির বয়কটের ডাক বাংলাদেশের মানুষ শোনে না।

ওবায়দুল কাদের বলেন, যখন বিএনপির আন্দোলনের কোনো ইস্যু থাকে না, তখন ভারত তাদের জন্য ইস্যু। ভারতীয় পণ্য যারা বয়কট করতে চায় বাংলাদেশের জনগণ তাদের বয়কট করবে। ভারতের সঙ্গে ততক্ষণ বন্ধুত্ব রাখবো, যতক্ষণ জনগণ ও জাতীয় স্বার্থ নিশ্চয়তা পাবে।

উল্লেখ্য, গত বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ভারত থেকে নিজের জন্য কিনে আনা কাশ্মীরি শাল ছুঁড়ে ফেলে দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এসময় রিজভী জানান, আজ থেকে ভারতের কোনো পণ্য ব্যবহার করবেন না তিনি। পরে নেতাকর্মীরা শালটিতে আগুন ধরিয়ে দেয়।

রিজভী বলেন, ভারতীয় পণ্য বর্জন ও ইন্ডিয়া আউট প্রোগ্রামে বিএনপি সরব থাকবে। বিভিন্ন সংগঠন ও দলের এই ক্যাম্পেইনে বিএনপির পূর্ণ সমর্থন রয়েছে। দলীয় নেতাকর্মীদের এর সমর্থনে কাজ করার নির্দেশ দেন বিএনপির এ নেতা। সমাবেশে ক্ষমতাসীন আওয়ামী লীগকে বর্জন করারও আহবান জানিয়ে রিজভী বলেন, আওয়ামী লীগও ভারতীয় পণ্য, তাই তাদের বয়কট করতে হবে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্ট ঢাকায় আসছেন

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্ট ঢাকায় আসছেন

নড়াইলের অগ্নিসংযোগ ঘিরে ভারতীয় গণমাধ্যমে হিন্দু নিপীড়নের অপপ্রচার

নড়াইলের অগ্নিসংযোগ ঘিরে ভারতীয় গণমাধ্যমে হিন্দু নিপীড়নের অপপ্রচার

গঙ্গা চুক্তি নিয়ে ঢাকা-দিল্লির শেষ বৈঠকে যা হলো

গঙ্গা চুক্তি নিয়ে ঢাকা-দিল্লির শেষ বৈঠকে যা হলো

‘দল হিসেবে দেশব্যাপী আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত চলছে’

প্রসিকিউটর তামিম ‘দল হিসেবে দেশব্যাপী আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত চলছে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App