×

রাজনীতি

যুবলীগের সাধারণ সম্পাদক

স্বচ্ছতার সাথে মসজিদ মাদরাসার উন্নয়ন হচ্ছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৪, ১১:০২ পিএম

স্বচ্ছতার সাথে মসজিদ মাদরাসার উন্নয়ন হচ্ছে

ছবি: ভোরের কাগজ

ঢাকা-১৪ আসনের অন্তর্গত ৪১টি মসজিদ ও মাদ্রাসায় প্রধানমন্ত্রীর অনুদান গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ টি আর প্রকল্পের চেক দিয়েছেন বাংলাদেশ যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন নিখিল এমপি।

বুধবার (৩ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৮নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে এই চেক বিতরণ করা হয়।  

এ সময় নিখিল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে অত্যন্ত স্বচ্ছতার সাথে মসজিদ ও মাদ্রাসার উন্নয়ন কাজের জন্য এই চেক বিতরণ করা হবে। কলাওয়ালাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, আন নূরী জামে মসজিদ মিরপুর, জামিয়া ইসলামীয়া শেখ আব্দুল বাতেন জামে মসজিদ, বায়তুল আমান জামে মসজিদ, রূপনগর জামে মসজিদ কমপ্লেক্সসহ মোট ৪১টি মসজিদ ও মাদ্রাসা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৫ সদস্যবিশিষ্ট কমিটির হাতে দেড় লাখ টাকা করে চেক প্রদান করেন তিনি। 

বিতরণ অনুষ্ঠানে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান , কার্যকরী সদস্য আবুল হাসনাত, জাতীয় পাটির প্রেসিডিয়াম সদস্য মফিজুল হক বেবু, ঢাকা ১৪ আসনের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

ইসি মাছউদ শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App