×

রাজনীতি

রাজশাহী জেলা ও মহানগর যুবলীগের আংশিক কমিটি ঘোষণা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ জুন ২০২৪, ০৫:৪১ পিএম

রাজশাহী জেলা ও মহানগর যুবলীগের আংশিক কমিটি ঘোষণা

ছবি: সংগৃহীত

রাজশাহী জেলা ও মহানগর শাখা যুবলীগের আংশিক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় যুবলীগ।

বৃহস্পতিবার (২০ জুন) এ কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল আগামী তিন বছরের জন্য এ কমিটি অনুমোদন দেন। যুবলীগের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাহমুদ হাসান ফয়সল সজলকে সভাপতি ও মো. ইয়াসির আরাফাত সৈকতকে সাধারণ সম্পাদক করে রাজশাহী জেলা যুবলীগের ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির মধ্যে ১৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেয়া হল। কমিটিতে ১১ জনকে সহ-সভাপতি করা হলেও ৯ জনের নাম ঘোষণা করা হয়েছে, ৩ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক ও ৫ জনকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয়। ৯ জন সহ-সভাপতি হলেন আলমগীর হোসেন রঞ্জু, জোবায়ের হাসান রুবন, মুজাহিদ হোসেন মানিক, আরিফুল ইসলাম রাজা, তছিকুল ইসলাম, ওয়াসিম রেজা লিটন, কাজী মোজাম্মেল হক, জাহাঙ্গীর আলম ও হাফিজুর রহমান। যুগ্ম সাধারণ সম্পাদক তিনজন হলেন; মোবারক হোসেন, সামাউন ইসলাম ও সেজানুর রহমান সেজান। আর সাংগঠনিক সম্পাদক ৫ জন হলেন; কামরুল ইসলাম মিঠু, রফিকুজ্জামান রফিক, হাবিবুর রহমান হাবিব, মেরাজুল ইসলাম মেরাজ ও ফয়সাল আহমেদ রুনু।   

আরো পড়ুন: বন্যার্তদের পাশে থাকবে ছাত্রলীগ

একই বিজ্ঞপ্তিতে মো. মনিরুজ্জামান খান মণিরকে সভাপতি ও তৌরিদ আল মাসুদ রনিকে সাধারণ সম্পাদক করে রাজশাহী মহানগর যুবলীগের ১১১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির মধ্যে ১৪ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়। ঘোষিত এ কমিটিতে সহ-সভাপতি পদে ৫ জন, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে দুই জন করে ৪ জনের নাম ঘোষণা করা হয়। সহ-সভাপতিরা হলেন; আমিনুর রহমান খান রুবেল, মোখলেসুর রহমান মিলন, মুকুল শেখ, মাজেদুল আলম শিবলি ও জয়নাল আবেদীন। যুগ্ম সাধারণ সম্পাদকর হলেন; শফিকুজ্জামান শফিক ও রায়হানুর রহমান রয়েল, সাংগঠনিক সম্পাদক ২ জন হলেন; খালেদ হাসান বিপ্লব ও অরবিন্দ দত্ত বাপ্পি। এছাড়া গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক পদে মুরসালিন হক রাবু এবং সহ-সম্পাদক পদে প্রণব কুমার সরকার এবং এস এম আশিকুর রহমান অদ্বিদ্বের নাম ঘোষণা করা হয়। ঘোষিত নতুন কমিটিকে আগামী ৬০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্র বরাবর জমা দেয়ার নির্দেশও দেয়া হয় বিজ্ঞপ্তিতে।

প্রসঙ্গত, গত বছরের ২৬ সেপ্টেম্বর রাজশাহী জেলা ও মহানগর যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রায় ৯ মাস পর এই দুই জেলা ইউনিটের কমিটি অনুমোদন দিল কেন্দ্রীয় যুবলীগ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুইশ বছরের ঐতিহ্যে পূর্বপুরুষ স্মরণে মুখর বরিশাল মহাশ্মশান

দুইশ বছরের ঐতিহ্যে পূর্বপুরুষ স্মরণে মুখর বরিশাল মহাশ্মশান

বিএনপির কর্মসূচিতে বেজে উঠল ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’

বিএনপির কর্মসূচিতে বেজে উঠল ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’

ডিসেম্বরে আপার আসার সুযোগ নেই, এলেও ফাঁসির মঞ্চ প্রস্তুত: নাহিদ ইসলাম

ডিসেম্বরে আপার আসার সুযোগ নেই, এলেও ফাঁসির মঞ্চ প্রস্তুত: নাহিদ ইসলাম

ইরানের ওপর স্থল অবরোধ আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানের ওপর স্থল অবরোধ আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App