×

রাজনীতি

শেখ হাসিনা পালিয়েছেন জানার পর যে অনুভূতি হয়েছিল, জানালেন ড. ইউনূস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ০৫:০২ পিএম

শেখ হাসিনা পালিয়েছেন জানার পর যে অনুভূতি হয়েছিল, জানালেন ড. ইউনূস

শেখ হাসিনা-ড. মুহাম্মদ ইউনূস

বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধানের দায়িত্ব গ্রহণসহ বিভিন্ন বিষয় নিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে সাক্ষাৎকার দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তার এই সাক্ষাৎকারের প্রায় আধা ঘণ্টার একটি ভিডিও প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি। সেখানে একটি অংশ সাক্ষাৎকারগ্রহণকারী ড. ইউনূসকে প্রশ্ন করেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তার অনুভূতি কেমন হয়েছিল, তিনি অবাক হয়েছিলেন কিনা।

জবাবে ড. মুহাম্মদ ইউনূস বলেন, সবাই অবাক হয়েছিল। কারণ এটি খুব দ্রুত ঘটেছিল। শেখ হাসিনা এমনভাবে সুরক্ষিত ছিল যে, কেউ ভাবেনি তিনি পালিয়ে যাবেন। শিক্ষার্থীরা আসছে, তাদের সঙ্গে দেশের সব সাধারণ মানুষ যোগ দিয়েছে। পুরো দেশ থেকে বিশাল পরিমাণ মানুষ জড়ো হয়েছিল। তারা ঢাকার দিকে আসছিল। তার বাড়ির দিকে আসছিল। এরকম বিষয় কেউ শোনেনি, এ পরিস্থিতির জন্য তারা প্রশিক্ষিত ছিল না। কেউ জানত না এটি হবে। তবে আশা ছিল এমন কিছু হবে। কারণ পুরো দেশ তার বিরুদ্ধে ছিল।

ইউনূসকে প্রশ্নকারী বলেন, না পুরো দেশ তার বিরুদ্ধে ছিল না। অনেক মানুষ তার পক্ষে আছে। জবাবে ড. ইউনূস বলেন, অবশ্যই পুরো দেশ তার বিরুদ্ধে ছিল। আপনি কী নিশ্চিত তার পক্ষে অনেক মানুষ ছিল? তাদের সংখ্যা খুবই কম। কিন্তু তাদের অনেক ক্ষমতা ছিল। এভাবেই কিছু অল্প সংখ্যক মানুষকে নিয়ে তারা দেশ শাসন করেছে। আমি যখন বলছি পুরো দেশ তার বিরুদ্ধে ছিল। আমি বোঝাচ্ছি পুরো দেশই তার বিরুদ্ধে ছিল।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ছোট বোনকে সঙ্গে নিয়ে দেশ ছেড়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন তার সরকারি বাসভবন গণভবনের দিকে লাখ লাখ মানুষ রওনা দেন। এরপর অবস্থা বেগতিক দেখে দেশে ছাড়তে যেতে বাধ্য হন শেখ হাসিনা।

আরো পড়ুন: আ. লীগকে নির্বাচনে অংশ নিতে দেবো না, প্রয়োজনে দ্বিতীয় অভ্যুত্থান: সমন্বয়ক সারজিস

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পে স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতা, কোন গ্রেডে কত

পে স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতা, কোন গ্রেডে কত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App