×

রাজনীতি

ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ১১:১৯ এএম

ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ছবি : সংগৃহীত

জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী বুধবার (১ জানুয়ারি)। প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিশেষ অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গণতান্ত্রিক প্রতিটি আন্দোলনে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিএনপির ‘ভ্যানগার্ড’ হিসেবে পরিচিতি পায়। শিক্ষা, ঐক্য, প্রগতির পতাকাবাহী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে এসব কর্মসূচির কথা জানিয়েছে ছাত্রদল।

বিবৃতিতে বলা হয়েছে, বেলা ১১টায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। দুপুর ১২টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অডিটোরিয়ামের সামনে রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। 

এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। দুপুর ২টায় একই স্থানে আয়োজন করা হয়েছে আলোচনা সভা। 

১৯৭৯ সালের ১ জানুয়ারি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই সংগঠন প্রতিষ্ঠা করেন। এরপর বিভিন্ন চড়াই-উতরাই পেরিয়ে দেশের অন্যতম বৃহৎ ছাত্রসংগঠনে পরিণত হয় ছাত্রদল। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এসএমই ঋণ কী?

এসএমই ঋণ কী?

৮৯ শিক্ষার্থীর পাশে রাকসু জিএস আম্মার

৮৯ শিক্ষার্থীর পাশে রাকসু জিএস আম্মার

রুমিন ফারহানার যে বক্তব্যে সংসদে হট্টগোল

রুমিন ফারহানার যে বক্তব্যে সংসদে হট্টগোল

বেরোবিতে ঐতিহ্য উৎসব: একই মঞ্চে প্রাচীন মিসর ও বাংলার লোকসংস্কৃতি

বেরোবিতে ঐতিহ্য উৎসব: একই মঞ্চে প্রাচীন মিসর ও বাংলার লোকসংস্কৃতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App