×

রাজনীতি

দলে দলে সমাবেশে যোগ দিচ্ছেন ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২৫, ১২:৫০ পিএম

দলে দলে সমাবেশে যোগ দিচ্ছেন ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা

জাতীয় নির্বাচন সংস্কার ও পিআর পদ্ধতির দাবিতে এ মহাসমাবেশ। ছবি : সংগৃহীত

জাতীয় নির্বাচন ব্যবস্থার সংস্কার, বিচার প্রতিষ্ঠা এবং প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতির দাবিতে আয়োজিত ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে সকাল থেকেই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে নেতাকর্মীদের ঢল নেমেছে।

শনিবার (২৮ জুন) সকাল ৮টা থেকেই দেশের বিভিন্ন জেলা ও মহানগর থেকে আগত হাজারো নেতাকর্মী মিছিল ও স্লোগান নিয়ে সমাবেশস্থলে প্রবেশ করতে শুরু করেন।

ইতোমধ্যে বাগেরহাট, লক্ষ্মীপুর, কক্সবাজার, মাগুরা, শেরপুরসহ একাধিক জেলার নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে সকাল ১০টা থেকে। দুপুর ২টা থেকে মহাসমাবেশের মূল পর্ব শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

মহাসমাবেশ সফল করতে বৃহৎ পরিসরে প্রস্তুতি গ্রহণ করেছে দলটি। শুক্রবার (২৭ জুন) সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন করেছেন মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

আরো পড়ুন : এবার ৯ ধরনের পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা

তিনি জানান, সারাদেশ থেকে হাজার হাজার বাস রিজার্ভ করা হয়েছে। লঞ্চ ও ট্রেনে করেও কয়েক লাখ সমর্থক ঢাকায় এসেছে। এটি দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হয়ে থাকবে।

দলের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, এই মহাসমাবেশ থেকে আগামীর রাজনীতিতে একটি নতুন বার্তা যাবে। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

তিনি জানান, ফ্যাসিবাদবিরোধী ও পিআর পদ্ধতিতে একমত এমন রাজনৈতিক দলগুলোর নেতারাও সমাবেশে আমন্ত্রিত। আশা করা হচ্ছে, বিভিন্ন দলের শীর্ষ নেতারা এতে অংশ নেবেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, চলমান অচলাবস্থার প্রেক্ষাপটে ইসলামী আন্দোলনের এই মহাসমাবেশ রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করতে পারে। বিশেষ করে গণতন্ত্র, ভোটাধিকার ও নির্বাচনব্যবস্থার সংস্কার নিয়ে যেসব আলোচনার সূত্রপাত হয়েছে, এই সমাবেশ তা আরো জোরদার করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নামাজের ইমামতি রেখে পালানো বহিষ্কৃত বিএনপি গ্রেফতার

নামাজের ইমামতি রেখে পালানো বহিষ্কৃত বিএনপি গ্রেফতার

কিশোরীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

কিশোরীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

পাবনায় সাত সমকামীসহ ১৬ জনের এইডস শনাক্ত

পাবনায় সাত সমকামীসহ ১৬ জনের এইডস শনাক্ত

পুলিশের অতিরিক্ত এসপিসহ ১২ কর্মকর্তাকে বদলি

পুলিশের অতিরিক্ত এসপিসহ ১২ কর্মকর্তাকে বদলি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App