×

রাজনীতি

‘শহীদ মুক্তিযোদ্ধার সন্তান’ দাবি করে সেই এমপির বক্তব্য এক্সপাঞ্জ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৭:০০ পিএম

‘শহীদ মুক্তিযোদ্ধার সন্তান’ দাবি করে সেই এমপির বক্তব্য এক্সপাঞ্জ

ছবি: সংগৃহীত

নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আবদুল মুনতাকিমের নিজেকে ‘শহীদ মুক্তিযোদ্ধার সন্তান’ দাবি করা বক্তব্য এক্সপাঞ্জ (কার্যবিবরণী থেকে বাদ) করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

সংসদে নিজেকে ‘শহীদ মুক্তিযোদ্ধার সন্তান’ দাবি করে দেওয়া বক্তব্যটি অনিচ্ছাকৃত ভুল ছিল বলে স্পিকারকে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আবদুল মুনতাকিম।

রোববার (২১ জুন) জাতীয় সংসদে একজন সংসদ সদস্যের বক্তব্যের পরিপ্রেক্ষিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এ কথা জানান। 

তিনি জানান, ওই সংসদ সদস্যের এ বক্তব্য সংসদের কার্যবিবরণী থেকে বাদে দেওয়া হবে।

১৪ জুন সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে নীলফামারী-৪ আসনের সদস্য আবদুল মুনতাকিম বলেছিলেন, তাসর বাবা, দাদা মুক্তিযুদ্ধে শহীদ। তাঁর এই বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা–সমালোচনা তৈরি হয়। কারণ, নির্বাচন কমিশনে দেওয়া হলফনামা অনুযায়ী ওই সংসদ সদস্যের জন্ম মুক্তিযুদ্ধের ১০ বছর পর ১৯৮১ সালে।

আজ সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ বিষয়টি নিয়ে কথা বলেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দীন। বিএনপির এই সংসদ সদস্য বলেন, গত ১৪ জুন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আবদুল মুনতাকিম বাজেটের ওপর আলোচনা করতে গিয়ে নিজেকে শহীদ মুক্তিযোদ্ধার সন্তান দাবি করেছেন। এটা অসত্য। তাঁর পিতা এখনো জীবিত আছেন। তিনি ওই সংসদ সদস্যের এই বক্তব্য সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার দাবি জানান।

জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, সংসদে বক্তব্য দেওয়ার পর ওই সংসদ সদস্য (আবদুল মুনতাকিম) তাঁর সঙ্গে দেখা করেছিলেন। বলেছেন, এটি ভুলক্রমে তার মুখ থেকে এটা বেরিয়ে গেছে, তার বাবা এখনো জীবিত আছেন। ওই সংসদ সদস্য নিজেও নিজের বক্তব্যের জন্য ভুল স্বীকার করেছেন। এটা স্লিপ অব টাং বা অনিচ্ছাকৃত একটি ভুল, যা সংসদের কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফারাক্কা নিয়ে বিহারের আপত্তিতে প্রশ্নের মুখে গঙ্গা চুক্তির ভবিষ্যৎ

ফারাক্কা নিয়ে বিহারের আপত্তিতে প্রশ্নের মুখে গঙ্গা চুক্তির ভবিষ্যৎ

বরাদ্দে সরকারি দলের ধারে-কাছেও নেই বিরোধী এমপিরা

জামায়াত আমির বরাদ্দে সরকারি দলের ধারে-কাছেও নেই বিরোধী এমপিরা

বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানা গেল আসল কারণ

বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানা গেল আসল কারণ

বিআরটিসির বাসে নানা সমস্যা, ৯ দফা দাবি বেরোবি প্রশাসনের

বিআরটিসির বাসে নানা সমস্যা, ৯ দফা দাবি বেরোবি প্রশাসনের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App