×

রাজনীতি

শাহজাহান চৌধুরী

‘ফতোয়ার জন্য আর মাদ্রাসায় যেতে হবে না, সংসদেই দেওয়া হয়’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৪:১৬ পিএম

‘ফতোয়ার জন্য আর মাদ্রাসায় যেতে হবে না, সংসদেই দেওয়া হয়’

ছবি: সংগৃহীত

ইসলামী ব্যাংক নিয়ে আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ‘জামায়াতে ইসলামীও ইসলাম নয়’ এমন মন্তব্যের জবাব দিতে গিয়ে সংসদে ‘ফতোয়া’ প্রসঙ্গ তুলেছেন জামায়াতের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

এসময় তিনি বলেন, ‘আমাদের চট্টগ্রামের আরেক কৃতি সন্তান স্বরাষ্ট্রমন্ত্রী। আজকে আমাদের চট্টগ্রামে একটা কথা এসেছে, কয় যে ফতোয়ার জন্য আর মাদ্রাসায় যেতে হবে না। আমি জিজ্ঞাস করলাম কেন? কয় যে, ফতোয়াতো আপনারদের এই পার্লামেন্টে দেওয়া হয়। ফতোয়া কী রকম, ফখরুল ইসলাম মাননীয় মন্ত্রী, উনি যেমন ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয়। জামায়াতে ইসলামী কে জানতে হলে একশ’ বছরের ইতিহাস জানতে হবে।’

শনিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় তিনি এ বক্তব্য দেন।

তার বক্তব্যের পর পাল্টা প্রতিক্রিয়ায় বিএনপির সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক বলেছেন, ইসলাম নিয়ে কথা বাড়িয়ে সংসদ ‘উত্তপ্ত’ করতে চান না; তবে ১৯৭১ সালের প্রশ্ন এড়িয়ে যাওয়া যায় না।

গত ৯ জুন সংসদে ইসলামী ব্যাংক নিয়ে আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছিলেন, ‘ইসলামী ব্যাংক ইসলাম নয়। আমাদের জনাব মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়। জামায়াতে ইসলামীও ইসলাম নয়।’

সেদিন তিনি বলেছিলেন, ‘সুতরাং সবকিছুতে ইসলামের ওপর হাত দেবেন না, দোহাই দেওয়া কিন্তু ঠিক নয়।’

বাজেট আলোচনায় অংশ নিয়ে চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী সেই বক্তব্যের জবাব দেন। তার বক্তব্যে ইসলামী ব্যাংক, জামায়াতের রাজনৈতিক পরিচয়, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য এবং একাত্তর পরবর্তী রাজনৈতিক বিতর্ক একসঙ্গে উঠে আসে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিমানবাহিনীর পিকআপ দুর্ঘটনায় নিহত ৩

বিমানবাহিনীর পিকআপ দুর্ঘটনায় নিহত ৩

মেসিকে বিদায় জানিয়ে এনজোর হৃদয়ছোঁয়া বার্তা

মেসিকে বিদায় জানিয়ে এনজোর হৃদয়ছোঁয়া বার্তা

ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সভাপতি শফিক রেহমান, সম্পাদক মাহমুদুর রহমান

ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সভাপতি শফিক রেহমান, সম্পাদক মাহমুদুর রহমান

বড় সুখবর পেল সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা

বড় সুখবর পেল সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App