×

রাজনীতি

এনসিপির বিক্ষোভ আজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০১:২০ পিএম

এনসিপির বিক্ষোভ আজ

ফাইল ছবি

গ্যাস সংকট ও দাম বাড়ানোর উদ্যোগের প্রতিবাদে আজ শনিবার রাজধানীতে বিক্ষোভ মিছিল করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (৩১ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায় দলটি।

এনসিপি-ঢাকা মহানগর উত্তর আয়োজিত এ কর্মসূচি বিকেল সাড়ে ৫টায় রাজধানীর কারওয়ানবাজার সার্ক ফোয়ারা থেকে শুরু হবে। মিছিলটি প্রতীকীভাবে পেট্রোবাংলা অভিমুখে যাবে।

আরো পড়ুন: আবারও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

এনসিপির মুখপাত্র ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রপ্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়রপ্রার্থী আরিফুল ইসলাম আদীব কর্মসূচিতে উপস্থিত থাকবেন।

দলটির পক্ষ থেকে বলা হয়েছে, রাজধানীসহ সারা দেশে বাসাবাড়ি, শিল্প-কারখানা ও পরিবহনে গ্যাসের সংকট চলছে। এর পাশাপাশি গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগের প্রতিবাদে এ কর্মসূচি নেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজউকের সাবেক চেয়ারম্যানের ১৪ বছরের কারাদণ্ড

প্লট বরাদ্দে অনিয়ম রাজউকের সাবেক চেয়ারম্যানের ১৪ বছরের কারাদণ্ড

জেলা-উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিচ্ছে আরটিএনএন

জেলা-উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিচ্ছে আরটিএনএন

স্থানীয় নির্বাচন নিয়ে সরকার বিন্দুমাত্র কলঙ্ক নিতে রাজি নয়

মীর শাহে আলম স্থানীয় নির্বাচন নিয়ে সরকার বিন্দুমাত্র কলঙ্ক নিতে রাজি নয়

তুহিন হত্যা মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী

তুহিন হত্যা মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App