×

এনসিপি

আবারও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ১১:৫৪ পিএম

আবারও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

ছবি : সংগৃহীত

সিলেটের জৈন্তাপুরে জুলাই পদযাত্রা শেষে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে  আবারও হামলার ঘটনা ঘটেছে। হামলায় গাড়ির জানালার কাঁচ ভেঙে গেলে কাঁচের আঘাতে নাসীরুদ্দীন পাটওয়ারীসহ আরও একজন আহত হন।

শুক্রবার (৩১ জুলাই) পদযাত্রা শেষে ফেরার পথে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন এনসিপির কেন্দ্রীয় নেতা মাহাবুব আলম।

তিনি জানান, হামলাকারীরা গাড়িতে ভাঙচুর চালালে জানালার কাঁচ ভেঙে যায়। এতে ভাঙা কাঁচের আঘাতে নাসীরুদ্দীন পাটওয়ারী এবং তার সঙ্গে থাকা অপর একজনের হাতে আঘাত লাগে। আহত দুজনের হাত থেকে রক্তপাত হয়।

এনসিপির পক্ষ থেকে এ ঘটনার নিন্দা জানানো হয়েছে এবং হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।

এর আগে হবিগঞ্জ এবং পরে ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীসহ এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ ওঠে। ওই ঘটনাগুলোর জন্য স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আজ যারা সংস্কার-সংস্কার করছেন কোথায় ছিলেন বিগত ১৭ বছর’

প্রধানমন্ত্রী ‘আজ যারা সংস্কার-সংস্কার করছেন কোথায় ছিলেন বিগত ১৭ বছর’

ম্যানচেস্টার সিটিকে উড়িয়ে মৌসুমের প্রথম শিরোপা আর্সেনালের

ম্যানচেস্টার সিটিকে উড়িয়ে মৌসুমের প্রথম শিরোপা আর্সেনালের

ইস্ট বেঙ্গল মার্কেটে মিতুল হত্যায় গ্রেপ্তার ১০

ইস্ট বেঙ্গল মার্কেটে মিতুল হত্যায় গ্রেপ্তার ১০

২০ বছরের ছোট প্রেমিকা কীভাবে বদলে দিল অনুরাগের জীবন?

২০ বছরের ছোট প্রেমিকা কীভাবে বদলে দিল অনুরাগের জীবন?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App