নাহিদ-হাসনাত-সারজিসদের অবদান অস্বীকারকারীরা বিবেকহীন: মিতু
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০৬:৪৩ পিএম
ছবি : সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু বলেছেন, রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, নাহিদ, হাসনাত, সারজিস, আখতার ও আসিফদের ২০২৪ সালের অবদান অস্বীকার করা বিবেকবর্জিত কাজ।
বুধবার (৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
ওই পোস্টে ডা. মাহমুদা মিতু লেখেন, যে ব্যক্তি যে রাজনৈতিক দলেরই হোন না কেন, ২০২৪ সালের আন্দোলনে নাহিদ, হাসনাত, সারজিস, আখতার ও আসিফদের অবদান অস্বীকার করলে তা বিবেকহীনতার পরিচয় বহন করে।
একই পোস্টের মন্তব্যের ঘরে তিনি আরও লেখেন, আজকের দিনটি সব সমন্বয়ককে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার দিন, যারা নিজেদের জীবন বাজি রেখে আন্দোলনে অংশ নিয়েছিলেন।
তিনি আরও বলেন, আজ অনেকেই হয়তো একই রাজনৈতিক পথের সহযাত্রী নন। কিন্তু বামপন্থী, ডানপন্থী, মধ্যপন্থী কিংবা সাধারণ শিক্ষার্থীদের যে অবদান ছিল, তা ভুলে যাওয়া উচিত নয়। তার ভাষায়, যারা এই অবদান অস্বীকার করেন বা ভুলে যান, তারা মানবিকতার পরিচয় দেন না।
