×

রাজনীতি

ছাত্রদল-যুবদলের হামলার ঘটনায় কড়া বিবৃতি জামায়াতের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০৭:১৪ পিএম

ছাত্রদল-যুবদলের হামলার ঘটনায় কড়া বিবৃতি জামায়াতের

ছবি : সংগৃহীত

রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা আলিয়া মাদ্রাসা, ঢাকা কলেজসহ বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে সংঘটিত হামলা, ভাঙচুর ও সহিংসতার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর ও জাতীয় সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ও জাতীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।

এক যৌথ বিবৃতিতে তারা বলেন, রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা আলিয়া মাদ্রাসা ও ঢাকা কলেজে ছাত্রশিবিরের নেতাকর্মী, বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ছাত্র প্রতিনিধি এবং সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রদল ও যুবদলের সশস্ত্র হামলার অভিযোগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে গভীর রাতে ঢাকা গ্রাফিক্স অ্যান্ড আর্টস ইনস্টিটিউটের হল থেকে সাধারণ শিক্ষার্থীদের বের করে দেওয়া এবং ঢাকা আলিয়া মাদ্রাসার হল ভাঙচুরের ঘটনাকে তারা শিক্ষাঙ্গনে নৈরাজ্যের বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেন।

নেতারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে সহিংসতা, সন্ত্রাস, ভয়ভীতি ও হামলার কোনো স্থান নেই। মত ও পথের ভিন্নতার কারণে কারও ওপর হামলা চালানো গণতান্ত্রিক পরিবেশ ও আইনের শাসনের পরিপন্থী। এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের দ্রুত চিহ্নিত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

যৌথ বিবৃতিতে আরও বলা হয়, যুবদলের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি নয়নের নেতৃত্বে ঢাকা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ওবায়দুল হকের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়েছে, যাতে তিনি গুরুতর আহত হন। একজন প্রবীণ আলেম ও শিক্ষাবিদের ওপর এমন হামলাকে তারা সামাজিক ও নৈতিক অবক্ষয়ের চরম উদাহরণ হিসেবে উল্লেখ করেন। এ ঘটনায় নয়নসহ সংশ্লিষ্ট সবাইকে দ্রুত গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

এ ছাড়া বিশিষ্ট ব্যবসায়ী ও জামায়াতে ইসলামীর ঢাকা-৭ আসনের সংসদ সদস্য প্রার্থী হাজী এনায়েত উল্লাহর বাসভবনে ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীদের পরিকল্পিত হামলা ও ভাঙচুরের অভিযোগ তুলে নেতারা বলেন, এ ধরনের ঘটনা রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত। হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তারা।

বিবৃতিতে নেতারা আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই অছাত্র, বহিরাগত ও যুবদলের সন্ত্রাসীদের নিয়ে ছাত্রদল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। সরকার যদি তাদের ছাত্র ও যুব সংগঠনের কর্মকাণ্ড নিয়ন্ত্রণে ব্যর্থ হয়, তাহলে এর দায়-দায়িত্ব সরকারকেই বহন করতে হবে। একই সঙ্গে তারা দাবি করেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সাধারণ ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে।

সবশেষে তারা আশা প্রকাশ করেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের জানমাল ও শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জীবন ঝুঁকিতে থাকলে রোহিঙ্গা শরণার্থীদের ফেরত পাঠানো হবে না: মালয়েশিয়া

জীবন ঝুঁকিতে থাকলে রোহিঙ্গা শরণার্থীদের ফেরত পাঠানো হবে না: মালয়েশিয়া

কোথায় হারিয়ে গেলো আওয়ামীপন্থি শিল্পীরা?

কোথায় হারিয়ে গেলো আওয়ামীপন্থি শিল্পীরা?

বাংলাদেশ আর কখনও নির্ভরশীল রাষ্ট্র হবে না: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ আর কখনও নির্ভরশীল রাষ্ট্র হবে না: পররাষ্ট্রমন্ত্রী

১৬ বছরে ক্রসফায়ারে সাড়ে ৪ হাজারের বেশি মানুষ হত্যা করা হয়েছে

আইনমন্ত্রী ১৬ বছরে ক্রসফায়ারে সাড়ে ৪ হাজারের বেশি মানুষ হত্যা করা হয়েছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App