×

রাজনীতি

এক দফার ঘোষণা কোনো একক ব্যক্তির নয়: নুর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ০৮:০৬ পিএম

এক দফার ঘোষণা কোনো একক ব্যক্তির নয়: নুর

ছবি: সংগৃহীত

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘এক দফার ঘোষণা কোনো একক ব্যক্তির নয়, এটি দেশের সাধারণ মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন।’

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বাংলাদেশ যুব অধিকার পরিষদের নবগঠিত কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভা ও জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নুরুল হক নুর বলেন, দীর্ঘদিনের জনগণের দাবি, প্রত্যাশা ও অধিকার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা থেকেই ‘এক দফা’র বিষয়টি এসেছে। এটি কোনো ব্যক্তি বিশেষের সিদ্ধান্ত নয়, বরং জনগণের রাজনৈতিক ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ। তিনি আরও বলেন, গণঅধিকার পরিষদ ক্ষমতা বা পদ-পদবির জন্য নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্রের বিকাশ এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যেই রাজনীতি করছে।

তিনি তরুণদের রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে উল্লেখ করে বৈষম্যহীন, জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আরো পড়ুন: গণভোটের অধিকার চুরি করেছে সরকার: নাহিদ ইসলাম

যুব অধিকার পরিষদের নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে নুর বলেন, নতুন নেতৃত্বের দায়িত্ব হবে সংগঠনকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গণমুখী করে তোলা এবং মানুষের অধিকার ও ন্যায্য দাবির পক্ষে সোচ্চার থাকা।

অনুষ্ঠানে বাংলাদেশ যুব অধিকার পরিষদের সভাপতি নাদিম হাসান বলেন, ৩ আগস্ট শহীদ মিনারে জনগণ ‘এক দফা’র সিদ্ধান্ত নিয়েই গিয়েছিল, কারও ঘোষণার জন্য অপেক্ষা করেনি। তিনি আরও অভিযোগ করেন, গণঅভ্যুত্থানের পরও দুর্নীতির অভিযোগ সামনে আসছে এবং ‘ক্রেডিটবাজির রাজনীতি’ জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ক্ষুণ্ন করছে।

বাংলাদেশ যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুনতাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে গণঅধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসান, মুখপাত্র আবু হানিফ, সাবেক যুব অধিকার পরিষদ সভাপতি মনজুর মোর্শেদ মামুনসহ সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মক্কা প্রতিরক্ষা জোট ও বাংলাদেশের কূটনৈতিক পরাভব: বাস্তবতা বনাম সামরিক কল্পনা

মক্কা প্রতিরক্ষা জোট ও বাংলাদেশের কূটনৈতিক পরাভব: বাস্তবতা বনাম সামরিক কল্পনা

৩০ বছরেও থামেনি মানুষ-হাতির রক্তক্ষয়ী সংঘাত

প্রাণ গেছে ৩৪ জনের ৩০ বছরেও থামেনি মানুষ-হাতির রক্তক্ষয়ী সংঘাত

আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার অনুরোধের কী কারণ

আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার অনুরোধের কী কারণ

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বেলায়েত হোসেনের পদত্যাগ

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বেলায়েত হোসেনের পদত্যাগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App