×

রাজনীতি

ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ০২:১২ পিএম

ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ছবি: সংগৃহীত

ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে নতুন করে সংঘর্ষের আশঙ্কায় রাজধানীর বকশীবাজারের সরকারি মাদরাসা-ই-আলিয়া (আলিয়া মাদরাসা) এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) বকশীবাজার মোড়, আলিয়া মাদরাসা সড়ক ও মাদরাসার গেটের সামনে পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, বকশীবাজার মোড়, আলিয়া মাদরাসা সড়ক ও গেটের সামনে নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে।

তিনি বলেন, ‘এর আগে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। একটি গ্রুপ আজ আলিয়া মাদরাসায় প্রবেশের ঘোষণা দিয়েছে। এ কারণে নতুন করে সংঘর্ষের আশঙ্কা রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করতে আগাম প্রস্তুতি হিসেবে পুলিশ মোতায়েন করা হয়েছে।’

এদিকে শনিবার দুপুর ১২টার দিকে বকশীবাজার মোড়ে পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড দেওয়া হয়। এর ফলে কেউ আলিয়া মাদরাসার দিকে যেতে পারছেন না। এতে ওই সড়কে যান চলাচলও বন্ধ রয়েছে।

এর আগে গত মঙ্গলবার (৪ আগস্ট) আলিয়া মাদরাসার হল দখলকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ হয়। প্রায় দেড় ঘণ্টা ধরে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার পর হলগুলোর নিয়ন্ত্রণ নেয় ছাত্রদল।

পরবর্তী সময়ে আজ হলে প্রবেশের ঘোষণা দেয় ছাত্রশিবির। এ ঘোষণাকে কেন্দ্র করে নতুন করে সংঘর্ষের আশঙ্কা তৈরি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে মাদরাসা এলাকায় পুলিশ মোতায়েন করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরান নিয়ে ‘বড় সিদ্ধান্তের’ পথে যুক্তরাষ্ট্র

ট্রাম্পের হুঁশিয়ারি ইরান নিয়ে ‘বড় সিদ্ধান্তের’ পথে যুক্তরাষ্ট্র

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ে গিয়ে কী বলেছিলেন অদিতি, ফাঁস করলেন বিশাল

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ে গিয়ে কী বলেছিলেন অদিতি, ফাঁস করলেন বিশাল

জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক

জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, ভারতের অনুমোদন

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, ভারতের অনুমোদন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App