×

রাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে তাসনুভা

‘সংসদে রাষ্ট্রপতি নির্বাচন না, পিকনিক হচ্ছে’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৬:৫৪ পিএম

‘সংসদে রাষ্ট্রপতি নির্বাচন না, পিকনিক হচ্ছে’

ফাইল ছবি

রাষ্ট্রপতি নির্বাচনে সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যদের ভোট দেওয়ার ধরন নিয়ে কড়া সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী তাসনুভা জাবিন। বৃহস্পতিবার (২০ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এসব মন্তব্য করেন তাসনুভা জাবিন।

পোস্টে তিনি লেখেন, ‘মনে হচ্ছে সংসদে রাষ্ট্রপতি নির্বাচন না, পিকনিক হচ্ছে। সরকার ও বিরোধী দলের ঐতিহাসিক (!!) মুহূর্তের ভোট দেওয়া দেখে আমার অন্তত তাই মনে হচ্ছে।’

রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে চলা এই আয়োজনকে ‘নাটক’ আখ্যা দিয়ে তাসনুভা লেখেন, ‘গণতন্ত্রকে বুড়ো আঙুল দেখানো এই নাটক চোখের লজ্জায় একটু অনাড়ম্বরভাবেও করা যেত।’

আরও পড়ুন: মাজার জিয়ারত আর নামাজ ছাড়া রাষ্ট্রপতির কাজ নেই: অলি আহমদ

বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গ্রহণযোগ্যতা নিয়েও মন্তব্য করেন তিনি। তাসনুভা লেখেন, ‘মির্জা সাহেবের যে গ্রহণযোগ্যতা, উনি এমনিই ৭০ অনুচ্ছেদের সংস্কারসহও নির্বাচিত হতেন।’

সবশেষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণের প্রক্রিয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করে তাসনুভা বলেন, ‘কি কুৎসিত দেখা গেল, বুঝবেন না।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ১১৮ সাবেক ক্যাম্পাস সাংবাদিকের নিন্দা ও প্রতিবাদ

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ১১৮ সাবেক ক্যাম্পাস সাংবাদিকের নিন্দা ও প্রতিবাদ

শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী

শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী

মস্তিষ্কের ‘অন-অফ’ রহস্য ভেদ, নোবেল পেলেন তিন বিজ্ঞানী

মস্তিষ্কের ‘অন-অফ’ রহস্য ভেদ, নোবেল পেলেন তিন বিজ্ঞানী

বিমানবন্দরের নিরাপত্তায় অবহেলা সহ্য করা হবে না : বিমানমন্ত্রী

বিমানবন্দরের নিরাপত্তায় অবহেলা সহ্য করা হবে না : বিমানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App