×

রাজনীতি

‘স্থানীয় নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ পিএম

‘স্থানীয় নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই’

বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলে প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অংশ নেওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেন, আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত দলটি ও এর অঙ্গসংগঠনগুলোর নির্বাচনে অংশ নেওয়া কিংবা কোনো রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকার নেই। আওয়ামী লীগ একটি নিষিদ্ধঘোষিত সংগঠন। ফলে তাদের দলীয় কর্মকাণ্ড পরিচালনা বা নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নিয়ে প্রশ্ন তোলার বিষয়টি সরকারের জন্য বিব্রতকর।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, উপজেলা বিএনপির সভাপতি এসএম তাজুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ফিল্ড ফায়ারিংয়ে আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের অবস্থান তুলে ধরে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, বিগত স্বৈরাচারী শাসনামলে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও নির্বাচনব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান সরকারের অন্যতম প্রধান ম্যান্ডেট হলো পাঁচটি স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা। জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। জনগণের রায়েই জনপ্রতিনিধি নির্বাচিত হবেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, সংশোধিত আইন অনুযায়ী এবারের স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন বা জাতীয় প্রতীক ব্যবহারের সুযোগ থাকছে না।

এর আগে প্রতিমন্ত্রী শিবগঞ্জের মোকামতলা উপজেলায় শিক্ষক-শিক্ষার্থীদের প্রতিভা অন্বেষণ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। পরে শিবগঞ্জ গ্রামার স্কুল অ্যান্ড কলেজ এবং বেতগাড়ি মীর শাহে আলম বালিকা উচ্চ বিদ্যালয়ের জন্য দুটি স্কুল বাস বিতরণ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তারা মুখে বলে ‘বন্ধু’: ভারতকে নিয়ে চিফ হুইপ

তারা মুখে বলে ‘বন্ধু’: ভারতকে নিয়ে চিফ হুইপ

কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি, ফের ডুবল ঝুলন্ত সেতু

কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি, ফের ডুবল ঝুলন্ত সেতু

নাফ নদীতে গোসলে নেমে প্রাণ গেল দুই শিশুর

নাফ নদীতে গোসলে নেমে প্রাণ গেল দুই শিশুর

ভুল করে সীমানায় ঢুকে বিএসএফের হাতে আটক ৫ বাংলাদেশি, অপেক্ষায় পরিবার

ভুল করে সীমানায় ঢুকে বিএসএফের হাতে আটক ৫ বাংলাদেশি, অপেক্ষায় পরিবার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App