×

রাজনীতি

রাজনৈতিক পরিচয়ে চাকরি, নাসীরুদ্দীনের তীব্র সমালোচনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ পিএম

রাজনৈতিক পরিচয়ে চাকরি, নাসীরুদ্দীনের তীব্র সমালোচনা

ফাইল ছবি

সরকারি চাকরিতে নিয়োগে মেধা ও যোগ্যতার মূল্যায়ন না করে রাজনৈতিক পরিচয়, সুপারিশ ও প্রভাবশালী নেতার ফোনের সংস্কৃতি চালু রাখার তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই উদ্বেগ প্রকাশ করেন। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনের নামে প্রার্থী বাদ দেওয়া এবং ১১ থেকে ২০তম গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর উদ্যোগের প্রসঙ্গ টেনে তিনি এ কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, “একজন তরুণ বছরের পর বছর পড়াশোনা করেন, পরীক্ষা দেন, লিখিত ও ভাইভা পাস করেন। এরপরও যদি চাকরিতে ঢোকার আগে তাকে ভাবতে হয়— তার পরিবারের কেউ কোনো রাজনীতি করেন কি না, স্থানীয়ভাবে কে তার পক্ষে কথা বলবেন কিংবা কোন নেতার কাছে অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে— তাহলে সমস্যাটা শুধু একটি চাকরির নয়, পুরো নিয়োগব্যবস্থার।”

আরও পড়ুন: ১৩ সিটিতে মেয়র প্রার্থী চূড়ান্ত জামায়াতের

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রসঙ্গে তিনি জানান, লিখিত ও মৌখিক পরীক্ষার বৈতরণী পেরিয়ে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পরও ভেরিফিকেশনের কারণে অন্তত এক হাজার প্রার্থী বাদ পড়েছেন। অথচ নিয়োগের শুরুতে পুলিশ ভেরিফিকেশনের শর্তে কেবল নাশকতা, সন্ত্রাসী, জঙ্গি বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততাকেই অনুপযুক্ততার কারণ হিসেবে বলা হয়েছিল।

১১ থেকে ২০তম গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর ১০ থেকে বাড়িয়ে ৫০ করার সরকারি উদ্যোগের সমালোচনা করে তিনি বলেন, দক্ষ জনবল বাছাইয়ের কথা বলা হলেও এর মাধ্যমে মূলত রাজনৈতিক প্রভাব, লবিং ও স্বজনপ্রীতির সুযোগই বাড়বে। এ সময় তিনি কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমানের সাম্প্রতিক একটি বক্তব্যের প্রসঙ্গ টেনে বলেন, ওই সংসদ সদস্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের উদ্দেশে বলেছেন যে, তারা অ্যাডমিট কার্ড নিয়ে গেলে তিনি প্রয়োজনীয় জায়গায় ফোন করে দেবেন।

সরকার পতনের আন্দোলনের কথা স্মরণ করিয়ে দিয়ে এনসিপির এই নেতা বলেন, “বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়েই এ দেশের তরুণেরা এক সরকারকে ক্ষমতাচ্যুত করেছে। বিএনপিও যদি চাকরির পরীক্ষায় মেধার বদলে দলীয় পরিচয়, সুপারিশ আর নেতার ফোনের সংস্কৃতি ফিরিয়ে আনে, তবে তাদের মনে রাখা উচিত—তরুণদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেললে সেই তরুণেরাই রাজপথ ও ব্যালটে এর রাজনৈতিক জবাব দেবে।”

নিয়োগব্যবস্থার সংস্কারকে অত্যন্ত জরুরি উল্লেখ করে তিনি বলেন, জুলাইয়ের পর একটি নতুন ব্যবস্থা গড়তে হলে নিয়োগব্যবস্থার সংস্কার অন্যতম প্রধান পরীক্ষা। চাকরিপ্রার্থীর সবচেয়ে বড় পরিচয় হওয়া উচিত তার মেধা ও যোগ্যতা—পিতার রাজনৈতিক পরিচয়, এলাকার প্রভাবশালী নেতা কিংবা কোনো সুপারিশের ফোন নয়। একজন তরুণ যেন বুক ফুলিয়ে বলতে পারেন, “আমি কারও লোক নই, আমি পরীক্ষায় ভালো করেছি, তাই চাকরিটা আমার প্রাপ্য।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভাইরাল স্ক্রিনশট নিয়ে যা বললেন ছাত্রদল নেতা হামিম

ভাইরাল স্ক্রিনশট নিয়ে যা বললেন ছাত্রদল নেতা হামিম

যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে নতুন সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে নতুন সতর্কবার্তা

নতুন উপাচার্যকে লাল কার্ড দেখাল চুয়েটের শিক্ষার্থীরা

নতুন উপাচার্যকে লাল কার্ড দেখাল চুয়েটের শিক্ষার্থীরা

গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App