×

প্রবাস

আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত

Icon

ইউএই প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুন ২০২৪, ০১:২১ পিএম

আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত

মোহাম্মদ আলমগীর

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। 

স্থানীয় সময় রবিবার (২ জুন) রাত ১টার দিকে দুবাই-আল আইন হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে বলে সংবাদটি নিশ্চিত করেছেন তার এক প্রবাসী আত্মীয়। 

নিহতের নাম মোহাম্মদ আলমগীর (৫৫)। বাবার নাম মফিজুল্লাহ কোম্পানি, বাড়ি সন্দ্বীপের ২ নং মুছাপুর ওয়ার্ডের সালামত সুকানি বাড়ি।

আরো পড়ুন: চীনে বাংলাদেশি শিক্ষার্থী আত্মহত্যা

নিহতের এক আত্মীয় জানান, দীর্ঘদিন যাবৎ আমিরাতের দুবাই প্রবাসী মোহাম্মদ আলমগীর ইলেক্ট্রিক্যাল সুপারভাইজার হিসেবে কাজ করতেন। ওই রাতে হাইওয়েতে স্ট্রিট লাইটের রক্ষণাবেক্ষণের কাজ করতে নিজেই গাড়ি চালিয়ে গিয়েছিলেন তিনি। কর্মস্থলে শ্রমিকদের নামিয়ে দিয়ে গাড়ি ঘোরানোর সময় পেছন থেকে দুবাইমুখী স্থানীয় আরবের একটি গাড়ি তার গাড়িকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আলমগীরের মৃত্যু হয়।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, নিহত আলমগীর ৩০ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে জীবনযাপন করছিলেন। তার এই করুণ মৃত্যুতে তার আত্মীয়স্বজনসহ প্রবাসীরা শোকাহত হয়ে পড়েন। 

উল্লেখ্য, নিহত মোহাম্মদ আলমগীর প্রায় এক বছর আগে তার বড় মেয়ের বিয়ের জন্য দেশে গিয়ে এসেছিলেন। বাংলাদেশে তার তিন মেয়ে, এক ছেলে ও স্ত্রী আছেন।

বর্তমানে নিহত আলমগীরের লাশ আল আইনের আল জিমি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। প্রয়োজনীয় তদন্ত ও আনুষ্ঠানিকতা শেষে তার লাশ দেশে পাঠানো হবে বলে জানা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফেনী সীমান্তে ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিজিবি

ফেনী সীমান্তে ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিজিবি

দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রমমন্ত্রী

দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রমমন্ত্রী

‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’

সারজিস আলম ‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’

‘আগামী নির্বাচনের জন্য তারেক রহমান ইঞ্জিনিয়ারিং শুরু করেছেন’

নাসীরুদ্দীন পাটওয়ারী ‘আগামী নির্বাচনের জন্য তারেক রহমান ইঞ্জিনিয়ারিং শুরু করেছেন’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App