×

রাজশাহী

হামের উপসর্গে আট মাসের শিশুর মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ০১:০৪ পিএম

হামের উপসর্গে আট মাসের শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আফরান না‌মে আট মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আফরান কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়া গ্রামের আল আমিনের ছে‌লে।

শুক্রবার (০৩ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। 

শিশুটির বাবা আল আমিন বলেন, ঠান্ডা, জ্বর ও শরীরে লালচে ফোঁটা ফোঁটা দাগ দেখা দিয়েছিল। এরপর আফরানকে কুষ্টিয়ায় এক চিকিৎসকের চেম্বারে নিয়ে যাওয়া হয়। তার পরামর্শে শিশুটিকে দ্রুত কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

বৃহস্পতিবার আফরানের অবস্থার অবনতি হতে থাকে। শুক্রবার ভোরের দিকে খুব খারাপ অবস্থা হলে চিকিৎসক ও নার্সদের ডাকা হয়। কিন্তু তারা সঠিকভাবে সহযোগিতা করেননি। পরে মরদেহ নিয়ে বাড়ি চলে আসি বলেও অভিযোগ করেছেন আট মাসের শিশুটির বাবা আল আমিন।

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, হামের উপসর্গ নিয়ে একটি শিশুর মৃত্যু হয়েছে। ভর্তির দিন থেকেই শিশুর অবস্থা খারাপ ছিল। তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করার পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু রোগীর স্বজনেরা যাননি। তবুও যতটুকু সম্ভব চিকিৎসা দেওয়া হচ্ছিল। শুক্রবার ভোরের দিকে শিশুটি মারা যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদিতে দ্বিতীয় দফায় হুথিদের হামলায় পাকিস্তানি নাগরিক নিহত, আহত ১১

সৌদিতে দ্বিতীয় দফায় হুথিদের হামলায় পাকিস্তানি নাগরিক নিহত, আহত ১১

বালু লুটের মহোৎসব: রাষ্ট্রের জবাবদিহি কোথায়?

বালু লুটের মহোৎসব: রাষ্ট্রের জবাবদিহি কোথায়?

দিল্লিতে বিমসটেকের বৈঠকে যাচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী

দিল্লিতে বিমসটেকের বৈঠকে যাচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী

রিয়াদ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা, তীব্র আতঙ্ক

রিয়াদ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা, তীব্র আতঙ্ক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App