×

রাজশাহী

বগুড়ায় হাম উপসর্গে ৯ মাসের শিশুর মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৬, ১২:৪২ পিএম

বগুড়ায় হাম উপসর্গে ৯ মাসের শিশুর মৃত্যু

ছবি; সংগৃহীত

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গে ৯ মাস বয়সী আরমান নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আরমান বগুড়া জেলার ধুনট উপজেলার বাসিন্দা ফরহাদের ছেলে। তাকে গত সোমবার সকালে হাসপাতালে ভর্তি করা হয়।

মঙ্গলবার (৬ মে) সকালে তার মৃত্যু হয়।

জানা যায়, শিশুটি সন্দেহজনক হাম, হার্ট ফেইলিওর, মেনিনজাইটিস ও ব্রঙ্কোনিউমোনিয়ায় আক্রান্ত ছিল। 

শজিমেক হাসপাতালের উপপরিচালক ডা. মঞ্জুর ই মুর্শেদ জানান, গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে হাসপাতালে আনা হয়। চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা চালালেও তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং শেষ পর্যন্ত সে মারা যায়। 

তিনি আরো জানান, শিশুটির রোগের ধরন ও মৃত্যুর কারণ নিয়ে প্রয়োজনীয় চিকিৎসা মূল্যায়ন প্রক্রিয়া চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস লকডাউন, উপাচার্য অবরুদ্ধ

জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস লকডাউন, উপাচার্য অবরুদ্ধ

এসপি জাহাঙ্গীরকে রিমান্ডে নেওয়ার পর যা জানা গেল

এসপি জাহাঙ্গীরকে রিমান্ডে নেওয়ার পর যা জানা গেল

জিয়াউল আহসানের বিচার হবে ভার্চ্যুয়ালি: ট্রাইব্যুনাল

জিয়াউল আহসানের বিচার হবে ভার্চ্যুয়ালি: ট্রাইব্যুনাল

জবির ৪ কর্মকর্তাকে পিটিয়ে প্রক্টর অফিসে দিল ছাত্রদল

আওয়ামী লীগ আখ্যা জবির ৪ কর্মকর্তাকে পিটিয়ে প্রক্টর অফিসে দিল ছাত্রদল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App