×

রাজশাহী

গোমস্তাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ছাগলের খাবার বিতরণ

Icon

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৮:০৮ পিএম

গোমস্তাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ছাগলের খাবার বিতরণ

ছবি: ভোরের কাগজ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অসহায় ও গরিব ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ছাগলের খাবার বিতরণ করেছে উপজেলা প্রাণিসম্পদ অফিস। বুধবার (১৭ জুন) দুপুর ২টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই খাবার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ওয়াসিম আকরাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সাকলাইন হোসেনসহ প্রাণিসম্পদ অফিসের অন্যান্য কর্মকর্তা ও সুফলভোগীরা।

জানা গেছে, সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার ৪টি ইউনিয়নের ১১৭ জন সুফলভোগীর মাঝে ২৫ কেজির এক বস্তা করে ছাগলের খাদ্য বিতরণ করা হয়।

এর আগে একই প্রকল্পের আওতায় গত ৮ অক্টোবর ১১৭ জন সুফলভোগীর মাঝে মোট ২৩৪টি ছাগল (জনপ্রতি দুটি করে) বিতরণ করা হয়েছিল।

প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ওয়াসিম আকরাম বলেন, অসহায় পরিবারগুলো যাতে তাদের পাওয়া ছাগলগুলো সঠিকভাবে লালন-পালন করে ধীরে ধীরে স্বনির্ভর হতে পারে, সেই লক্ষ্যেই এই খাদ্য বিতরণ করা হয়েছে।

সরকারি এই সহায়তা পেয়ে সুফলভোগীরা সন্তোষ প্রকাশ করে বলেন, সরকারের এমন উদ্যোগ তাদের জীবিকা নির্বাহে সহায়ক ভূমিকা রাখবে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বেনজীরকে নিয়ে ‘চুপ’ দুবাই পুলিশ!

বেনজীরকে নিয়ে ‘চুপ’ দুবাই পুলিশ!

এলএনজি সংকট তীব্র, স্পট বাজারে দাম বেড়েছে ৩৪ শতাংশ

এলএনজি সংকট তীব্র, স্পট বাজারে দাম বেড়েছে ৩৪ শতাংশ

ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ

উত্তরখানে সংঘর্ষ ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ

দাম বাড়ল এলপিজি সিলিন্ডারের

দাম বাড়ল এলপিজি সিলিন্ডারের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App