×

রাজশাহী

আইনশৃংখলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ, নাটোরে জামায়াতে বিক্ষোভ

Icon

কাগজ প্রতিবেদক, নাটোর

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০৩:২৫ পিএম

আইনশৃংখলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ, নাটোরে জামায়াতে বিক্ষোভ

ছবি: ভোরের কাগজ

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন, দ্রব্যমুল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং আইনশৃংখলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে নাটোরে গণমিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।

শনিবার বেলা সাড়ে ১০ টার দিকে শহরের কানাইখালী এলাকা থেকে একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় কানাইখালী এলাকায় ফিরে আসে। পরে তারা সেখানে প্রতিবাদ সভা করে।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর জেলা জামায়াতে ইসলামীর আমীর ড. মীর নুরুল ইসলাম, সেক্রেটারী অধ্যাপক সাদিকুর রহমান, নায়েবে আমীর অধ্যাপক ইউনুস আলী, সহকারী সেক্রেটারী আতিকুল ইসলাম রাসেলসহ নেতৃবৃন্দ।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, জুলাই সনদ বাস্তবাযয়ন এখন সময়ের দাবি। হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে  দ্বিতীয় স্বাধীনতা। কিন্তু বিএনপি জোট সরকার গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে তালবাহানা করছে। অথচ জুলাই শহীদদের কারণেই তারা আজ সরকারী দল হিসেবে রাষ্ট্র পরিচালনা করছে। বিএনপি সরকার গঠনের পর তেল, গ্যাস, বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও  আইন শৃঙ্খলার চরম অবনতির কারণে জনজীবন আজ অতিষ্ঠ।

বক্তারা বলেন, আপনারা জনগণের ভাষা বোঝার চেষ্টা করুন। নাহলে জনগণ আপনাদের ফ্যাসিস্ট আওয়ামী লীগের মত পরিণতি করবে। সরকারকে উদ্দেশ্য করে তারা আরো বলেন, দ্রুত গণভোটের রায় বাস্তবায়ন তেল, গ্যাস, বিদ্যুৎ, বিভিন্ন দ্রব্যমূল্যের উর্ধগতি ও আইন শৃঙ্খলা অবনতি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। অন্যথায় গণভোটের রায়, জুলাই সনদ বাস্তবায়নে আপামর দেশের বিপ্লবী জনগণ বিএনপি সরকারকে বাধ্য করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাশিয়ায় কাজের স্বপ্ন, শেষে ইউক্রেনে যুদ্ধবন্দি বাংলাদেশি তরুণ

রাশিয়ায় কাজের স্বপ্ন, শেষে ইউক্রেনে যুদ্ধবন্দি বাংলাদেশি তরুণ

মঞ্চ মাতাতে এবার ঢাকায় আসছে পাকিস্তানি র‍্যাপার

মঞ্চ মাতাতে এবার ঢাকায় আসছে পাকিস্তানি র‍্যাপার

মার্কিন ভিসায় নতুন নিয়ম

মার্কিন ভিসায় নতুন নিয়ম

‘মেট্রোর স্টেশনে ব্যাগে পাওয়া গেল জর্দার কৌটা ও পান’

‘মেট্রোর স্টেশনে ব্যাগে পাওয়া গেল জর্দার কৌটা ও পান’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App