×

রাজশাহী

অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টা, অতঃপর...

Icon

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০৩:৪২ পিএম

অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টা, অতঃপর...

ছবি: ভোরের কাগজ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের বেগপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, অসুস্থ একটি গরু জবাই করে তার মাংস বিক্রির উদ্দেশ্যে পাশের নাচোল উপজেলায় নেওয়া হচ্ছিল। এ সময় স্থানীয় লোকজন মরা গরু জবাইয়ের সন্দেহে মাংসসহ গরুটি আটকে দেন। পরিস্থিতি বুঝতে পেরে কসাই পালিয়ে যান। পরে স্থানীয়দের সহযোগিতায় জবাই করা গরুটি উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালে নেওয়া হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ওয়াসিম আকরাম জানান, পরীক্ষায় দেখা গেছে জবাই করা গরুটির মাংস ভক্ষণযোগ্য নয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির মুন্সী জানান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার দাখিল করা অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গরু বিক্রেতা শ্রী স্বপন কর্মকারকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং তা আদায় করা হয়।

তিনি আরও জানান, জব্দ করা গরুটির নমুনা সংগ্রহের পর উপজেলা প্রাণিসম্পদ বিভাগের তত্ত্বাবধানে নিরাপদ স্থানে মাটিচাপা দিয়ে বিনষ্ট করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইমরান খানের মুক্তির দাবিতে পদযাত্রা ঘিরে উত্তাল পাকিস্তান

ইমরান খানের মুক্তির দাবিতে পদযাত্রা ঘিরে উত্তাল পাকিস্তান অবরুদ্ধ ইসলামাবাদ

লিগ্যাল অফিসার হিসেবে জাতিসংঘে যেসব দায়িত্ব পালন করবেন জাইমা রহমান

লিগ্যাল অফিসার হিসেবে জাতিসংঘে যেসব দায়িত্ব পালন করবেন জাইমা রহমান

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক প্রধানমন্ত্রীর

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক প্রধানমন্ত্রীর

সিঁড়ি নির্মাণ নিয়ে বিরোধ, ভাতিজার হাতে প্রাণ গেল চাচার

সিঁড়ি নির্মাণ নিয়ে বিরোধ, ভাতিজার হাতে প্রাণ গেল চাচার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App