×

রাজশাহী

প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্ট

এনসিপি নেতার বিরুদ্ধে সাইবার আইনে মামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ১০:২৫ এএম

এনসিপি নেতার বিরুদ্ধে সাইবার আইনে মামলা

ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর ও মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বহিষ্কৃত নেতা গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (৪ আগস্ট) রাতে বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি এইচ এস মাফতুন আহমেদ খান রুবেল বাদী হয়ে সদর থানায় মামলাটি করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৯ জুলাই বিকেল ৩টার দিকে জেলা বিএনপির কার্যালয়ে অবস্থানকালে বাদী সামাজিক যোগাযোগমাধ্যমে গাজী সালাউদ্দিন তানভীরের একটি ফেসবুক পোস্ট দেখতে পান। অভিযোগে বলা হয়েছে, ওই পোস্টে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে আপত্তিকর, মানহানিকর ও উসকানিমূলক মন্তব্য করা হয়।

এজাহারে আরও উল্লেখ করা হয়, পোস্টটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে। পরবর্তীতে পোস্টটি মুছে ফেলা হলেও এর মাধ্যমে প্রধানমন্ত্রীর মানহানি এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় বিএনপির একাধিক নেতাকর্মী পোস্টটি দেখার পর দলীয়ভাবে আলোচনা করে আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয় এবং পরে সদর থানায় মামলা দায়ের করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে।

উল্লেখ্য, ঘটনার পর গাজী সালাউদ্দিন তানভীরকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে বহিষ্কার করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আজ যারা সংস্কার-সংস্কার করছেন কোথায় ছিলেন বিগত ১৭ বছর’

প্রধানমন্ত্রী ‘আজ যারা সংস্কার-সংস্কার করছেন কোথায় ছিলেন বিগত ১৭ বছর’

ম্যানচেস্টার সিটিকে উড়িয়ে মৌসুমের প্রথম শিরোপা আর্সেনালের

ম্যানচেস্টার সিটিকে উড়িয়ে মৌসুমের প্রথম শিরোপা আর্সেনালের

ইস্ট বেঙ্গল মার্কেটে মিতুল হত্যায় গ্রেপ্তার ১০

ইস্ট বেঙ্গল মার্কেটে মিতুল হত্যায় গ্রেপ্তার ১০

২০ বছরের ছোট প্রেমিকা কীভাবে বদলে দিল অনুরাগের জীবন?

২০ বছরের ছোট প্রেমিকা কীভাবে বদলে দিল অনুরাগের জীবন?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App