×

রাজশাহী

ঐতিহ্যবাহী নৌকা বাইচ দেখতে ফুলজোড়ের দুই পাড়ে জনস্রোত

Icon

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৩:১১ পিএম

ঐতিহ্যবাহী নৌকা বাইচ দেখতে ফুলজোড়ের দুই পাড়ে জনস্রোত

ছবি: ভোরের কাগজ

বৈঠার ছন্দময় আঘাতে ফুলজোড় নদীর বুকে ছুটে চলেছে একের পর এক নৌকা। নদীর দুই পাড়ে দাঁড়িয়ে হাজারো মানুষের উচ্ছ্বাস-উল্লাসে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। কেউ হাততালি দিয়ে প্রতিযোগীদের উৎসাহ দিয়েছেন, আবার কেউ মোবাইল ফোনে ধারণ করেছেন নৌকা বাইচের রোমাঞ্চকর মুহূর্ত। এমন আনন্দঘন পরিবেশে সিরাজগঞ্জের রায়গঞ্জে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী পানশী নৌকা বাইচ।

শনিবার (৮ আগস্ট) বিকেলে উপজেলার চর তেলিজানা এলাকায় ফুলজোড় নদীর ব্রিজসংলগ্ন স্থানে এ নৌকা বাইচের আয়োজন করে চর তেলিজানা সেঞ্চুরি ক্লাব।

নৌকা বাইচকে ঘিরে দুপুরের পর থেকেই ফুলজোড় নদীর দুই পাড়ে বাড়তে থাকে মানুষের ভিড়। বিভিন্ন এলাকা থেকে আসা প্রতিযোগী নৌকাগুলো নদীতে নামার পর দর্শকদের মধ্যে তৈরি হয় বাড়তি উৎসাহ-উদ্দীপনা। বৈঠার তালে তালে নৌকাগুলোর দ্রুতগতিতে ছুটে চলার দৃশ্য উপভোগ করেন শিশু-কিশোর, নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ।

উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতা শেষে প্রথম স্থান অর্জন করে আল-মদিনা এক্সপ্রেস। দ্বিতীয় স্থান অর্জন করে হাড়ি ভাঙা এক্সপ্রেস এবং তৃতীয় স্থান অর্জন করে সেভেন স্টার।

ছবি: ভোরের কাগজ

নৌকা বাইচ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি মো. আয়নুল হক। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক এবং রায়গঞ্জ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মো. একরামুল হক।

আয়োজকেরা জানান, গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী নৌকা বাইচের সংস্কৃতি ধরে রাখতেই এ আয়োজন করা হয়েছে। নতুন প্রজন্মের কাছে লোকজ ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি স্থানীয় মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও উৎসবের আবহ তৈরি করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দৈনিক মজুরি ৫০০ টাকাসহ বিভিন্ন দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ

দৈনিক মজুরি ৫০০ টাকাসহ বিভিন্ন দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ

সিংগাইর নির্বাচনে হোঁচট খাচ্ছেন অর্ধশিক্ষিত প্রার্থীরা

শিক্ষাগত যোগ্যতার কড়াকড়ি সিংগাইর নির্বাচনে হোঁচট খাচ্ছেন অর্ধশিক্ষিত প্রার্থীরা

বন্যায় ক্ষতিগ্রস্তরা পেলো নতুন বাড়ির চাবি

বন্যায় ক্ষতিগ্রস্তরা পেলো নতুন বাড়ির চাবি

জনস্বাস্থ্য সুরক্ষায় বাধ্যতামূলক ফ্রন্ট-অব-প্যাক সতর্কীকরণ লেবেল: আর বিলম্ব নয়

জনস্বাস্থ্য সুরক্ষায় বাধ্যতামূলক ফ্রন্ট-অব-প্যাক সতর্কীকরণ লেবেল: আর বিলম্ব নয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App