×

রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় জাল রুপি তৈরির কারখানায় অভিযান, আটক ২

Icon

মো. আবদুস সালাম তালুকদার, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৩:৫৯ পিএম

চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় জাল রুপি তৈরির কারখানায় অভিযান, আটক ২

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় জাল রুপি তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে র‍্যাব-৫। অভিযানে বিভিন্ন মূল্যমানের বিপুল পরিমাণ জাল রুপি, ছাপানোর সরঞ্জাম ও কয়েকটি কম্পিউটার জব্দ করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের বালু বাগানে এই অভিযান চালানো হয়।

আটকরা হলেন, শিবগঞ্জ উপজেলার মনকষা ইউনিয়নের চৌধুরি পাড়ার মনিরুল ইসলামের ছেলে তোসিকুল ইসলাম (৩০) ও নওগাঁর নেয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের মন্দিখোর গ্রামের সাইদুর রহমানের ছেলে শামীম আলী (৩২)।

র‍্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার হোসেন মাহমুদ বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ শহরের বালু বাগানে ভারতীয় জাল নোট তৈরির কারখানায় অভিযান চালানো হয়। একটি ভাড়া বাসায় দীর্ঘদিন ধরে চলছিল জাল নোট তৈরির কারখানাটি। অভিযানে দুইজনকে আটক ও উদ্ধার করা হয় বিপুল পরিমাণ জাল রুপি। পাশাপাশি জব্দ করা হয়েছে প্রিন্টার, স্ক্যানার, বিশেষ কাগজ, কালি ও ল্যাপটপ।

চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা, জাল রুপি তৈরি ও সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। জাল নোট চক্রের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মোরেলগঞ্জ বালিকা বিদ্যালয়ে ৪৮০ ছাত্রীর ভরসা মাত্র ৫ শিক্ষক

মোরেলগঞ্জ বালিকা বিদ্যালয়ে ৪৮০ ছাত্রীর ভরসা মাত্র ৫ শিক্ষক ব্যাহত শিক্ষা কার্যক্রম

‘শেখ হাসিনা ও পরিবারের সদস্যদের ১০৪৫ কোটি টাকা অবরুদ্ধ’

দুদক ‘শেখ হাসিনা ও পরিবারের সদস্যদের ১০৪৫ কোটি টাকা অবরুদ্ধ’

‘যৌন অপরাধে অভিযুক্ত এপস্টেইনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছিল’

‘যৌন অপরাধে অভিযুক্ত এপস্টেইনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছিল’

রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর বরখাস্ত

রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর বরখাস্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App