×

রাজশাহী

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের কর্মসূচি, রাজশাহীতে র‌্যালি

Icon

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ পিএম

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের কর্মসূচি, রাজশাহীতে র‌্যালি

ছবি: সংগৃহীত

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সারাদেশে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। শনিবার সকাল নয়টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সময়ে অনলাইনে যুক্ত হয়ে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয় রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)।

এ উপলক্ষে শনিবার সকালে নগর ভবনের গ্রিন প্লাজায় অনুষ্ঠানের আয়োজন করে রাসিক। এতে সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনসহ কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর মাধ্যমে কেন্দ্রীয়ভাবে কর্মসূচির উদ্বোধনের পর নগর ভবনের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি দড়িখরবোনা মোড় হয়ে কাদিরগঞ্জ ও গ্রেটার রোড প্রদক্ষিণ করে আবার নগর ভবনে গিয়ে শেষ হয়। এতে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী, বিএনসিসি, স্কাউট, গার্লস গাইডস ও বিডি ক্লিনের সদস্যরা অংশ নেন।

আরও পড়ুন: জামায়াতের সঙ্গে গোপনে যোগাযোগ করে আ.লীগ মিছিল করেছে: রাশেদ খান

র‌্যালি শেষে নগর ভবন চত্বরে সংক্ষিপ্ত বক্তব্য দেন রাসিকের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সিটি করপোরেশন কাজ করছে। নগরবাসীর মধ্যে সচেতনতা তৈরিতে লিফলেট বিতরণ করা হচ্ছে। পাশাপাশি পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম জোরদার করা হয়েছে।

মাহফুজুর রহমান রিটন বলেন, আগামী তিন মাস ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। ডেঙ্গুমুক্ত মহানগর গড়ে তুলতে সিটি করপোরেশনের পক্ষ থেকে কার্যক্রম অব্যাহত থাকবে। এ কাজে নগরবাসীর সহযোগিতাও প্রয়োজন।

ছবি: সংগৃহীত

তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সিটি করপোরেশনের উদ্যোগ যথেষ্ট নয়। নগরবাসীকেও সচেতন ও দায়িত্বশীল হতে হবে। বাড়িঘর ও আশপাশের এলাকা পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও যাতে পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকে নজর দিতে হবে।

অনুষ্ঠানে রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ফারুক হোসেন, বিএনসিসি মহাস্থান রেজিমেন্টের কমান্ডার লে. কর্নেল গোলাম কবির, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, আরএমপির উপ-পুলিশ কমিশনার মো. গাজিউর রহমানসহ সিটি করপোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

এ ছাড়া মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা, যুবদল, স্বেচ্ছাসেবক দল, জাসাস ও ছাত্রদলের নেতারা অনুষ্ঠানে অংশ নেন। সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী, বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে

মধ্যপ্রাচ্য সংকটের মধ্যেই ‘নয়াদিল্লি ঘোষণা’ গৃহীত

ব্রিকস সম্মেলন শুরু মধ্যপ্রাচ্য সংকটের মধ্যেই ‘নয়াদিল্লি ঘোষণা’ গৃহীত

শাহবাগ এলাকায় দু’জনের লাশ উদ্ধার

শাহবাগ এলাকায় দু’জনের লাশ উদ্ধার

পে-স্কেলে নতুন সিদ্ধান্ত, বড় পরিবর্তনের আভাস

পে-স্কেলে নতুন সিদ্ধান্ত, বড় পরিবর্তনের আভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App