×

রাজশাহী

জামায়াত নেতাকে কুপিয়ে জখম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পিএম

জামায়াত নেতাকে কুপিয়ে জখম

ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জে হাটিকুমরুল মোড়ের লং মার্চের পথসভায় যাওয়ার পথে জামায়াতে ইসলামীর নেতা মো. আবদুস সবুর শেখকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার সয়দাবাদ মোড়ে এ ঘটনা ঘটে।

আহত আবদুস সবুর শেখ সয়দাবাদ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাবেক আমির। বর্তমানে তিনি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় তার স্ত্রী মোছা. শহর বানু বাদী হয়ে রোববার সকালে সিরাজগঞ্জ সদর থানায় মামলা করেছেন। মামলায় ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এজাহার সূত্রে জানা যায়, লং মার্চে যোগ দিতে যাওয়ার পথে সয়দাবাদ মোড় মাদ্রাসা জামে মসজিদে জোহরের নামাজ আদায় করেন আবদুস সবুর। নামাজ শেষে বের হওয়ার সময় একদল ব্যক্তি রামদা, ড্যাগার ও চাপাতি নিয়ে তার ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।

হামলায় আবদুস সবুরের ডান হাতের কবজি, পেট ও পায়ে গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

সিরাজগঞ্জ জেলা জামায়াতের মুখপাত্র ও সহসাধারণ সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, মামলাটি তদন্ত করা হচ্ছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, হামলার প্রতিবাদে শনিবার সন্ধ্যায় জেলা জামায়াতের উদ্যোগে সিরাজগঞ্জ জেলা শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রামিসার মতো অপ্রতিম হত্যার বিচারো সংক্ষিপ্ত হবে

স্বরাষ্ট্রমন্ত্রী রামিসার মতো অপ্রতিম হত্যার বিচারো সংক্ষিপ্ত হবে

মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

আধা ঘণ্টার ব্যবধানে ২ ককটেল বিস্ফোরণ, আতঙ্কে নগরবাসী

আধা ঘণ্টার ব্যবধানে ২ ককটেল বিস্ফোরণ, আতঙ্কে নগরবাসী

স্থানীয় নির্বাচনে বিদ্রোহীদের ঠেকাতে যেসব পদক্ষেপ নিচ্ছে বিএনপি

স্থানীয় নির্বাচনে বিদ্রোহীদের ঠেকাতে যেসব পদক্ষেপ নিচ্ছে বিএনপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App