×

রাজশাহী

ছাগলের পাতা খাওয়া নিয়ে দ্বন্দ্ব, প্রাণ গেল বৃদ্ধের

Icon

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৭:১১ পিএম

ছাগলের পাতা খাওয়া নিয়ে দ্বন্দ্ব, প্রাণ গেল বৃদ্ধের

ছবি: এআই নির্মিত

নওগাঁর আত্রাইয়ে ছাগলে গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে কথাকাটাকাটির জেরে প্রতিপক্ষের আঘাতে মো. ইয়াছিন আলী (৮০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন বলে অভিযোগ ওঠেছে। সোমবার সকাল ১০টার দিকে উপজেলার পাঁচুপুর ইউনিয়নের মধুগুরনই গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ইয়াছিন আলী ওই গ্রামের মৃত গরিবউল্লার ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, সোমবার সকালে মধুগুরনই গ্রামের রহিদুলের ছেলে মো. মিম (১৮) এর একটি ছাগল ইয়াছিন আলীর বাড়িতে গাছের পাতা ও ফসল খাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে মিম ক্ষিপ্ত হয়ে বৃদ্ধ ইয়াছিন আলীকে কিল-ঘুষি মারেন বলে অভিযোগ ওঠে। কিল ঘুষির আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

পরে বাড়ির আশপাশের লোকজন দ্রুত বৃদ্ধ ইয়াছিনকে  উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ইয়াছিন আলীকে মৃত ঘোষণা করেন।

তুচ্ছ একটি বিষয়কে কেন্দ্র করে এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি এবং শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে আত্রাই থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি মাহবুব আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং বৃদ্ধের মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কেন তৃণমূল ছেড়ে বিজেপিতে গেলেন কোয়েল মল্লিক

কেন তৃণমূল ছেড়ে বিজেপিতে গেলেন কোয়েল মল্লিক

ইয়েমেনে শতাধিক যুদ্ধবিমান নিয়ে সৌদি জোটের হামলা

ইয়েমেনে শতাধিক যুদ্ধবিমান নিয়ে সৌদি জোটের হামলা

নৌকার বৈঠায় এখনো জেগে ওঠে সিংগাইর

নৌকার বৈঠায় এখনো জেগে ওঠে সিংগাইর

 জ্বর কমলেই কি ডেঙ্গুর বিপদ কাটে? যে সময়ে থাকতে হবে সবচেয়ে বেশি সতর্ক

জ্বর কমলেই কি ডেঙ্গুর বিপদ কাটে? যে সময়ে থাকতে হবে সবচেয়ে বেশি সতর্ক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App