×

রংপুর

কুড়িগ্রামে শীতের দাপট, তাপমাত্রা ১২ ডিগ্রি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ১০:২৭ এএম

কুড়িগ্রামে শীতের দাপট, তাপমাত্রা ১২ ডিগ্রি

ছবি : সংগৃহীত

কুড়িগ্রামে ঘন কুয়াশা ও হিমেল বাতাসে জেঁকে বসেছে তীব্র শীত। মঙ্গলবার (২ ডিসেম্বর) ভোর ৬টায় রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ ডিগ্রি সেলসিয়াস।

হিমেল হাওয়া ও ঘন কুয়াশা আগেভাগেই উত্তরের জেলা কুড়িগ্রামে শীতের তীব্রতা বাড়িয়ে দিয়েছে। প্রতিদিনই বাড়ছে ঠান্ডার চাপ। ঘন কুয়াশা, হিমেল বাতাস আর শীত মিলিয়ে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে।

রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার গণমাধ্যমকে জানান, মঙ্গলবার জেলায় তাপমাত্রা নেমে এসেছে ১২ ডিগ্রি সেলসিয়াসে।

কৃষকরা জানান, এ সময়টায় আমন ধান উঠানোর ব্যস্ততা থাকে। কিন্তু সকালে প্রচণ্ড ঠান্ডায় ঘর থেকে বের হওয়া খুবই কঠিন হয়ে পড়ছে। কাজ না করলে সংসার চলবে না—তাই বাধ্য হয়েই কাজে বের হতে হচ্ছে। ঘন কুয়াশা ও শীতের কারণে কৃষিকাজেও বিঘ্ন ঘটছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল মতিন জানান, জেলার ৯টি উপজেলায় ৬ লাখ করে মোট ৫৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। শীতার্ত মানুষের জন্য কম্বল ক্রয় করা হচ্ছে এবং তালিকা অনুযায়ী তা বিতরণ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App