×

রংপুর

হিলিতে হত্যার অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

Icon

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৮ পিএম

হিলিতে হত্যার অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

দিনাজপুরের হিলিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দুই শিক্ষার্থী হত্যার অভিযোগে দায়ের করা মামলায় ওয়ারেন্টভুক্ত খট্রামাধবপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাওসার রহমানকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার ১ নং খট্রামাধবপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত কাওসার রহমান উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়নের চকভবানিপুর গ্রামের আশরাফ আলীর ছেলে। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ছিলেন। 

পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সহিংসতার ঘটনায় দুই শিক্ষার্থীকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগে নিহত শিক্ষার্থী সূর্যের ভাই বাদী হয়ে ২৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৯০-১০০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। সেই মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে কাওসার রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।

বিষয়টি নিশ্চিত করে হাকিমপুর থানার ওসি জাকির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সার্কেল এএসপি’র দিকনির্দেশনায় তদন্তকারী কর্মকর্তা এসআই মোস্তাফিজুর রহমান ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

উল্লেখ, গত ৫ আগষ্টের পরে ইউপি চেয়ারম্যান শিক্ষার্থী হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি হওয়ায় পলাতক ছিলেন। পরবর্তীতে উচ্চ আদালত থেকে জামিনে বেরিয়ে এবং আদালতের আদেশ নিয়ে কাওসার রহমান ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান এর দায়িত্ব পালন করে আসছেন।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২ কোটি বাজেটের ‘হনুমান অংশ’ ৩০০ কোটির ক্লাবে

২ কোটি বাজেটের ‘হনুমান অংশ’ ৩০০ কোটির ক্লাবে

মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়িয়ে পড়তে পারে পাকিস্তান

গার্ডিয়ানের বিশ্লেষণ মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়িয়ে পড়তে পারে পাকিস্তান

‘আমি বাঁচব কীভাবে, আমার তো একটাই ছেলে’

ছেলেকে হারিয়ে কুবি শিক্ষকের আহাজারি ‘আমি বাঁচব কীভাবে, আমার তো একটাই ছেলে’

অপ্রতিম হত্যা প্রসঙ্গে জামায়াত আমির  ‘আমাদের সন্তানদের নিরাপত্তা চাই’

অপ্রতিম হত্যা প্রসঙ্গে জামায়াত আমির ‘আমাদের সন্তানদের নিরাপত্তা চাই’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App