×

রংপুর

স্থলবন্দরে ১১ দিন আমদানি-রপ্তানি বন্ধ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৭:১৫ পিএম

স্থলবন্দরে ১১ দিন আমদানি-রপ্তানি বন্ধ

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর ও সরকারি ছুটি উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে টানা ১১ দিন আমদানি-রপ্তানিসহ সব ধরনের ব্যবসায়িক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

বুড়িমারী কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশন আলোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, সাপ্তাহিক ছুটিসহ ১৭ মার্চ (মঙ্গলবার) থেকে শুরু হয়ে এ ছুটি চলবে ২৭ মার্চ (শুক্রবার) পর্যন্ত। টানা ১১ দিন আমদানি-রপ্তানিসহ সব ধরনের ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকার পর ২৮ মার্চ (শনিবার) থেকে বন্দরের বাণিজ্যিক কার্যক্রম পুনরায় শুরু হবে। তবে দীর্ঘ এ ছুটির সময়েও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধ পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের পারাপার সম্পূর্ণ স্বাভাবিক থাকবে।

সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন জানায়, ‘দীর্ঘ ছুটির বিষয়টি আনুষ্ঠানিকভাবে দুই দেশের সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এএসএম নিয়াজ নাহিদ স্বাক্ষরিত একটি চিঠি বুড়িমারী স্থল শুল্ক স্টেশন, স্থলবন্দর কর্তৃপক্ষ, জেলা ও পুলিশ প্রশাসন, বিজিবি, ভারতের চ্যাংড়াবান্ধা কাস্টমস, বিএসএফ এবং ভুটানের সংশ্লিষ্ট শুল্ক কর্তৃপক্ষসহ উভয় দেশের পরিবহন ও শ্রমিক সংগঠনকে দেওয়া হয়েছে।’

এ বিষয়ে বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন বলেন, ‘পবিত্র শবে কদর, ঈদুল ফিতর এবং স্বাধীনতা দিবস উপলক্ষে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা সাপেক্ষে ১১দিন বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আগামী ২৮ মার্চ (শনিবার) থেকে যথারীতি আমদানি-রপ্তানিসহ বন্দরের সকল কার্যক্রম পুনরায় চালু হবে।’

বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক (ট্রাফিক) মাহমুদুল হাসান বলেন, ‘ঈদকে কেন্দ্র করে ১১ দিন ব্যবসায়িক কার্যক্রম বন্ধ রাখার বিষয়ে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন আমাদের চিঠি দিয়েছে। মূলত ব্যবসায়ীরা কাজ না করলে বন্দরের কার্যক্রমও স্বাভাবিকভাবে বন্ধ থাকে।’

অন্যদিকে বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের উপ-কমিশনার মুহাম্মদ মহি উদ্দিন বলেন, ‘১৭ থেকে ২৭ মার্চ পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকার বিষয়টি তারা লিখিতভাবে জেনেছেন। তবে এ সময় যাত্রী পারাপার চালু থাকার পাশাপাশি কাস্টমসের অভ্যন্তরীণ দাপ্তরিক কার্যক্রম সীমিত পরিসরে চালু থাকবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

একই দিনে দ্বিতীয় দফায় কমলো স্বর্ণের দাম

একই দিনে দ্বিতীয় দফায় কমলো স্বর্ণের দাম

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করুন

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করুন

ঈদ বাজারে আগুণ, সুগন্ধি চালের দাম আকাশছোঁয়া

ঈদ বাজারে আগুণ, সুগন্ধি চালের দাম আকাশছোঁয়া

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App