×

অন্যান্য

বিশ্ববাজারে আরো কমলো স্বর্ণ ও রুপার দাম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৫:৪৮ পিএম

বিশ্ববাজারে আরো কমলো স্বর্ণ ও রুপার দাম

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে টানা দ্বিতীয় দিনের মতো স্বর্ণের দাম কমেছে। শক্তিশালী মার্কিন ডলার এবং সুদের হার বৃদ্ধির সম্ভাবনার কারণে স্বর্ণের ওপর চাপ সৃষ্টি হয়েছে। একইসঙ্গে বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা সংক্রান্ত অগ্রগতির দিকেও নজর রাখছেন।

বুধবার (২৪ জুন) বাংলাদেশ সময় বেলা ৩টা ৯ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্স ০ দশমিক ৯ শতাংশ কমে ৪ হাজার ৭১ দশমিক ২৮ ডলারে দাঁড়ায়। যা গত ১১ জুনের পর সর্বনিম্ন। আর আগস্টে সরবরাহযোগ্য মার্কিন গোল্ড ফিউচারসের দাম ১ দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৮৮ দশমিক ৮০ ডলারে নেমে আসে।

ইউবিএসের বিশ্লেষক জিওভান্নি স্টাউনোভো বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘শক্তিশালী মার্কিন ডলার শক্তিশালী হওয়ায় স্বর্ণের জন্য বিপদ বাড়ছে।’ 

মার্কিন ডলার তার ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রেখে ১৩ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে, ফলে বিদেশি ক্রেতাদের জন্য স্বর্ণ আরও ব্যয়বহুল হয়ে উঠেছে।

অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে রুপার দাম ১ দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৬১ দশমিক ১২ ডলারে নেমে এসেছে। এছাড়া প্লাটিনামের দাম ১ দশমিক ৪ শতাংশ কমে ১ হাজার ৬২৯ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৬ শতাংশ কমে ১ হাজার ২১৭ দশমিক ২৫ ডলারে দাঁড়িয়েছে।

এদিকে, দেশের বাজার এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম  লাখ ১৫ হাজার ১৪২ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগ প্রয়োজন’

‘রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগ প্রয়োজন’

দেশের ৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

দেশের ৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

ইরান নিয়ে ‘বড় সিদ্ধান্তের’ পথে যুক্তরাষ্ট্র

ট্রাম্পের হুঁশিয়ারি ইরান নিয়ে ‘বড় সিদ্ধান্তের’ পথে যুক্তরাষ্ট্র

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App